ছবি-সংগৃহীত
খেলা
বিএসপিএ অ্যাওয়ার্ড

বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস।

আরও পড়ুন : ‘এ’ দলে মুমিনুলসহ ৬ ক্রিকেটার

আজ (রোববার) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে 'কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২'-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন অব এশিয়ার (এআইপিএস এশিয়া) ভাইস প্রেসিডেন্ট মোবারক আলবোয়াইন ও সেক্রেটারি জেনারেল আমজাদ আজিজ মালিক।

আরও পড়ুন : শেষ ষোলোয় ব্রাজিলও

বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন তারকা ক্রিকেটার লিটন দাস। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন ফুটবলার সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তারকে। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২-এর সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন লিটন। যদিও দর্শকের ভোটে নির্বাচিত হয়েছেন সাফ শিরোপাজয়ী অধিনায়ক সাবিনা খাতুন।

এ বছর ১৫ বিভাগে সর্বমোট ১৯ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হয়েছে।

২০২২ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন-

বর্ষসেরা ক্রীড়াবিদ : লিটন দাস (ক্রিকেট) পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: সাবিনা খাতুন (ফুটবল)
বর্ষসেরা ক্রিকেটার (পুরুষ): লিটন দাস, বর্ষসেরা ক্রিকেটার (নারী): নিগার সুলতানা জ্যোতি
বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল), বর্ষসেরা ফুটবলার (নারী): সাবিনা খাতুন
বর্ষসেরা আর্চার: নাসরিন আক্তার
বর্ষসেরা হকি খেলোয়াড়: আশরাফুল ইসলাম
বর্ষসেরা অ্যাথলেট: ইমরানুর রহমান
বর্ষসেরা কোচ: গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)
উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)
তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)


বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার)
সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশন
বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।

আরও পড়ুন : মেসির গোলে পিএসজির রেকর্ড

প্রসঙ্গত, ক্রীড়া লেখক ও সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বা ক্রীড়া লেখক সমিতি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ১৯৬৪ সাল থেকে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার প্রদান করে আসছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা