ছবি-সংগৃহীত
খেলা

পদত্যাগ করছেন সাফজয়ী কোচ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। নারী দলের সাফল্যের অন্যতম কারিগর তিনি। তার হাত ধরেই সাফ ট্রফিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক শিরোপা জিতেছে মেয়েরা। তবে চলতি মে মাস শেষে তাকে আর এই পদে দেখা যাবে না। কোচের পদ থেকে পদত্যাগ করছেন তিনি।

আরও পড়ুন : আর্জেন্টিনার গোল উৎসব

শুক্রবার (২৬ মে) এই তথ্য নিশ্চিত করেছেন ছোটন নিজেই।

চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত কোচ হিসেবে আছেন জানিয়ে ছোটন বলেন, গত কয়েক বছর অসম্ভব পরিশ্রম করেছি। সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি দলকে পর্যায়ক্রমে অনুশীলন করিয়েছি। শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে আমার বিশ্রাম দরকার। এখন বয়সও হয়েছে। পরিবারকেও সময় দেওয়া দরকার। তাই বাফুফের দায়িত্ব ছাড়তে চাই’।

মেয়েদের কোচের পদ ছাড়লেও ফুটবলের সঙ্গে থাকার কথা জানিয়েছেন ছোটন। তিনি বলেন, ‘ছোট দলও যদি পাই তাহলে কাজ করবো।’

আরও পড়ুন : উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে ক্লান্তির কথা বললেও ছোটনের মনে রয়েছে অসন্তোষ ও অপ্রাপ্তি। ছোটনের হাত ধরে নারী দলের এত সাফল্যের পরও তার সঠিক মূল্যায়ন সেভাবে হয়নি। আর্থিক পারিশ্রমিকের পাশাপাশি আরো কয়েকটি বিষয়েও অসন্তুষ্টি রয়েছে তার। ফুটবল পড়ায় গুঞ্জন, হয়তো সে কারনেই কোচের পদ থেকে সরে দ্বারালেন তিনি।

প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে মেয়েদের ফুটবলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ছোটন। এই ১৪ বছরে ৮টি শিরোপা জিতেছেন। রানার্সআপ ট্রফি আছে ৫টি। সর্বোচ্চ সাফল্য ২০২২ সালে সাফ জয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা