সংগৃহীত
খেলা

আয়ারল্যান্ডের মামুলি টার্গেট

স্পোর্টস ডেস্ক : টাইগারদের বোলিং তোপে ১০১ রানেই অলআউট আয়ারল্যান্ড। সিলেটে রীতিমতো আগুন ঝরিয়েছেন হাসান-ইবাদত-তাসকিনরা। বাংলাদেশের এই তিন পেসার মিলে ঝুলিতে পুড়েছেন ইনিংসের ১০ উইকেটের সবকটাই। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে প্রথমবার ঘটেছে এমন ঘটনা। পেসারদের বিধ্বংসী পেস বোলিংয়ে কুপকাত আইরিশ ব্যাটাররা।

আরও পড়ুন : ফের বাবা হলেন আতিফ

বৃহস্পতিবার (২৩ মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৮ ওভার ১ বল খেলে ১০১ রানে অলআউট আয়ারল্যান্ড। যেখানে সর্বোচ্চ ৩৬ রান এসেছে ক্যাম্পারের ব্যাট থেকে। রানে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন মাত্র দুই ব্যাটার। আর রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন তিনি ব্যাটার।

অন্যদিকে বাংলাদেশের পক্ষে ৩২ রানে ৫ উইকেট শিকার করে দিনের সেরা বোলার হাসান। এটি তার ক্যারিয়ারেরও সেরা বোলিং ফিগার। তাছাড়া ৩টি উইকেট পেয়েছেন তাসকিন। আর ইবাদত নিয়েছেন ২টি।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে দুই আইরিশ ওপেনার স্টিফেন ডোহেনি ও পল স্টার্লিং। শুরু থেকেই আইরিশদের রানের চাকা আটকে রাখলেও উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় পঞ্চম ওভার পর্যন্ত। ইনিংসের পঞ্চম ওভারে প্রথম আঘাত হানেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ৮ রানে ওপেনার স্টিফেন ডোহেনিকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেছেন তিনি।

হাসানের সঙ্গে একই স্পেলে বল করা পেসার তাসকিন আহমেদও চেপে ধরেছেন আইরিশ ব্যাটারদের। তার প্রথম তিন ওভারে এসেছে মাত্র ৬ রান। এরপর নবম ওভারে এসে নিজের ও দলের দ্বিতীয় উইকেট নিয়েছেন হাসান। আরেক ওপেনার পল স্টার্লিংকে এবার তিনি এলবিলব্লিউর ফাঁদে ফেলেছেন। ১২ বলে মাত্র সাত রানে করেন স্টার্লিং।

এরপর অষ্টম ওভারে এসে আইরিশ দূর্গে আবারো আঘাত হনেন হাসান। এবার শূন্য রানেই বিদায় করেন হ্যরি ট্যাকটরকে। এই ব্যাটারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। হাসান মাহমুদের পর উইকেট শিকারে যোগ দেন তাসকিন আহমেদ। ইনিংসের নবম ওভারে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে বিদায় করেন এই টাইগার পেসার।

দলীয় রান ত্রিশ পেরোনোর আগেই টপ অর্ডার ব্যাটারদের হারিয়ে যখন ধুঁকছিল আয়ারল্যান্ড, তখন টাকারকে সঙ্গে দলের হাল ধরেন কুর্টিসব ক্যাম্পার। তাদের দৃঢ়তায় আইরিশরা আর কোনো উইকেট না হয়ারিয়ে অর্ধশতক পূর্ণ করে।

আরও পড়ুন : কেউ দাবায়ে রাখতে পারে নাই

তবে এই জুটিকে খুব বেশি দূর এগোতে দেননি এবাদত হোসেন। ১৯তম ওভারের আক্রমণে এসে তাসকিন-হাসানদের সঙ্গে উইকেট শিকারে যোগ দেন এই পেসার। ওভারের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে ফেলে টাকারকে কে সাজঘরে পাঠান ইবাদত। ২৮ রান করে এই ব্যাটার ফিরলে ভাঙ্গে ৪২ রানের পঞ্চম উইকেট জুটি।

টাকারের আউটের পর ক্রিজে নামেন জজ ডকরেল। ওভারের ষষ্ট বলে স্বপ্নের মতো এক ডেলিভারী করলেন এবাদত। অফ স্টাম্পের বাইরে পড়ে হালকা ইনসুইয়ে পরাস্ত ডকরেল। এঁটেই তার অফ স্টাম্প কয়েকটা ডিগবাজি খেয়ে কয়েক হাত ধূরে গিয়ে পড়লো। ফলে নামের পাশে রান যোগ করার আগেই বিদায় ডকরেলের।

এরপর ২২তম ওভারে আক্রমণে ফিরে জোড়া শিকার ধরেন তাসকিন। ওভারের প্রথম বলে নাসুমের হাতে ধরা পড়েন অ্যান্ডু ১ রান করা ম্যাকব্রাইন। এক বল পর সাজঘরে ফেরেন মার্ক অ্যাডায়ারও। ফলে ইনিংসের ২২ ওভারে ৭৯ রান তুলতেই ৮ উইকেট হারায় আইরিশরা।

আরও পড়ুন : রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন

এরপর আইরিশদের পক্ষে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন ক্যাম্পার। এই অলরাউন্ডার এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। কিন্তু সঙ্গীর অভাবে খুব একটা পথ হাটতে পারেননি। তাকেও থামতে হয় ৩৬ রানে। এরপর ব্যাক্তিগত ৩ রানে দলের শেষ ব্যাটার হিসেবে বিদায় নেন গ্রাহাম হুম। ফলে ২৮ ওভার ১ বল খেলে ১০১ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।


সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা