সংগৃহীত
খেলা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে আয়াল্যান্ড ও বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এর ফলে টানা তিন ম্যাচেই টস হারলেন টাইগার অধিনয়ক তামিম ইকবাল।

আরও পড়ুন : রহমত উল্লাহর বিরুদ্ধে শাকিবের মামলা

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। এদিন নির্ধারিত সময়ের আধঘণ্টা পর টস হয়।

বাংলাদেশ একাদশে এক পরিবর্তন এসেছে। ইয়াসির আলী চৌধুরী রাব্বির পরিবর্তে দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। সিরিজ শুরুর আগের দিন ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মিরাজ। দুই ম্যাচ পর আবারে একাদশে ফিরলেন তিনি। জায়গা হারানো ইয়াসির আলী দুই ম্যাচে করেন ১৭ ও ৭ রান।

আরও পড়ুন : কেউ দাবায়ে রাখতে পারে নাই

বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী ও নাসুম আহমেদ।


আয়ারল্যান্ড একাদশ :
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ম্যাথু হামফ্রেজ, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হুম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর ও লর্কান টাকার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা