সংগৃহীত
খেলা

১৫ হাজারের মাইলফলকে তামিম

স্পোর্টস রিপোর্টার : প্রথম বাংলাদেশী হিসেবে ১৫ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। নিজের জন্মদিনে এই কীর্তি গড়লেন তিনি।

আরো পড়ুন : তামিম ইকবালের জন্মদিন

সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন দেশ সেরা ওপেনার।

এদিন মাঠে নামার আগে ১৫ হাজারি ক্লাবে পৌঁছার জন্য তামিম ইকবালের প্রয়োজন ছিল কেবল ১৪ রান। ম্যাচের ৯ম ওভারে মার্ক অ্যাডেয়ারের বলে ২ রান নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৫ হাজার রানের গর্বিত মালিক হয়ে যান তামিম ইকবাল।

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এদিন শুরু থেকেই তামিম ছিলেন কিছুটা মারমুখি। তবে শেষ পর্যন্ত ২৩ রান করে রানআউট হয়ে বিদায় নেন তিনি।

আরো পড়ুন : স্নাতক সম্পন্ন করলেন সাকিব

৩৫ বছরে পা রাখা তামিম তিন ফরম্যাটে সব মিলিয়ে খেলেছেন ৩৮৩ ম্যাচ (টেস্ট ৬৯, ওয়ানডে ২৩৬ এবং টি-টোয়েন্টিতে ৭৮ ম্যাচ)। ১৫ হাজার রানের মধ্যে তিনি টেস্টে করেছেন ৫ হাজার ৮২ রান, ওয়ানডেতে ৮১৪৬ রান এবং টি-টোয়েন্টিতে করেছেন ১৭৫৮ রান।

প্রথম বাংলদেশি ক্রিকেটার হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের আগে আরও ৩৯জন ব্যাটার ১৫ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন। তামিম ইকবাল হলেন ৪০তম ক্রিকেটার।

আরো পড়ুন : এশিয়া কাপে স্বর্ণ জয় বাংলাদেশের

আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ২৫টি সেঞ্চুরি রয়েছে তামিমের। হাফ সেঞ্চুরি রয়েছে ৯৩টি। টেস্ট অভিষেক হয়েছে তার ২০০৮ সালে, ওয়ানডে অভিষেক হয়েছে ২০০৭ সালে এবং টি-টোয়েন্টি অভিষেক হয়েছে ২০০৭ সালে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা