ছবি: সংগৃহীত
খেলা

ফের টি-২০ চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : নারীদের টি-২০ বিশ্বকাপে প্রোটিয়া নারীদের ১৯ রানে হারিয়েছে শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো শিরোপা জয়ের রেকর্ড গড়লেন অজি নারীরা।

আরও পড়ুন : দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা

এদিন ম্যাচে ওপেনার বেথ মুনি তার ৭৪ রানের ইনিংসে ১৫৬ রানের টার্গেট দেয় প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রোটিয়া নারীদের।

টসে জিতে অজি অধিনায়ক মেগ ল্যানিং প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এই দুই অজি ওপেনার পাঁচ ওভারে ৩৬ রান সংগ্রহে করে। পরে আফ্রিকার মিডিয়াম পেসার ম্যারিজেন ক্যাপের মারাত্মক বলে আউট হওয়ার আগে ১৮ রান করে হিলি ডি ক্লার্ককে ক্যাচ দিয়ে ফেরেন।

আরও পড়ুন : উপকূলে নৌকাডুবি, ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

এদিকে ব্যাটিং অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার ও মুনির জুটিতে স্কোরবোর্ডে ৪৬ রান যোগ হয়। ২১ বলে ২৯ রান করার পর গার্ডনার প্রোটিয়া অধিনায়ক সুনে লুসের তালুবন্দি হন।

এরপর আরও ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এ সময় একপাশ আগলে রেখে ৫৩ বলে অপরাজিত ৭৪ রান করে পুরো আলো কেড়ে নেন মুনি।

আরও পড়ুন : ডোনাল্ড ট্রাম্পকে খুঁজছে ইরান

শেষদিকে অজি ব্যাটারই উল্লেখযোগ্য রান করতে পারেননি। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

প্রোটিয়া শাবনিম ইসমায়েল ও ক্যাপ ২টি করে এবং মালাবা ও ট্রায়ন ১টি করে উইকেট নেন।

আরও পড়ুন : লড়াইয়ের আভাস দিলেন বাইডেন

ব্যাট করতে নেমে ধীর গতিতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। ওপেনার তাজমিন ব্রিটস দলীয় ১৭ রানের পরই প্রথম উইকেট হারান। পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত পারফর্ম করে প্রোটিয়া ওপেনার লরা ভলভার্ট নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন।

প্রোটিয়াদের কোনো জুটি বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। একপাশ ভলভার্ট আগলে রাখলেও অন্যপাশে একের এক ব্যাটার নামতে থাকেন। শেষদিকে কেবল ট্রায়ন তাকে কিছুক্ষণ সঙ্গ দেন।

আরও পড়ুন : পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

শেষ ২ ওভারে প্রোটিয়াদের ৩০ ঊর্ধ্ব রান দরকার ছিল। কিন্তু নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৩৭ রান তুলতে সক্ষম হন তারা।

ভলভার্ট ৪৮ বলে ৬১ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন ট্রায়ন।

আরও পড়ুন : শি জিনপিংয়ের সাক্ষাৎ চান জেলেনস্কি

অস্ট্রেলিয়ার মেগান, গার্ডনার, ব্রাউন ও জনাসেন ১টি করে উইকেট নেন। প্রোটিয়াদের ২টি উইকেট রান আউটের ফাঁদেই কাটা পড়ে।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রথম নারী টি-২০ বিশ্বকাপ শুরু হয়। ছেলেদের মতো অস্ট্রেলিয়ার নারীরাও ক্রিকেটের বিশ্বমঞ্চে রাজত্ব করে চলেছে। নারীদের টি-২০ ফরম্যাটে সাতটি আসরের মধ্যে সর্বোচ্চ ৫ বার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা