ইংল্যান্ডের উচিত সফর করা: এহসান মানি
খেলা

ইংল্যান্ডের উচিত সফর করা: এহসান মানি

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের আগামী ২০২২ সালে পাকিস্তান সফরে যাওয়া উচিত বলে মনে করেন বোর্ড চেয়ারম্যান এহসান মানি। টেস্ট ম্যাচ নিয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

২০০৯ সালে পাকিস্তানে সিরিজ খেলার সময় শ্রীলঙ্কা দলের ওপর হামলা হয়েছিল। এরপর পাকিস্তানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরে ২০১৫ সালে।

এরপর ২০১৯ সালে শ্রীলঙ্কাও পূর্নাঙ্গ সিরিজ খেলে পাকিস্তানে। এমনকি বাংলাদেশও এ বছর ওয়ানডে ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে পাকিস্তান গিয়েছিল। এসবেরই ধারাবাহিকতায় পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান এহসান মানি মনে করেন, এখন ইংল্যান্ডেরই সূচি অনুযায়ী পাকিস্তান সফর করা উচিত।

বর্তমানে পাকিস্তান দল ইংল্যান্ড সফর করছে এবং সেখানে তিন টেস্টের সিরিজ খেলছে। ইংল্যান্ড সবশেষ পাকিস্তান সফর করেছিল ১৫ বছর আগে ২০০৫ সালে। এরপর পাকিস্তানের বিপক্ষে যদিও ইংল্যান্ড খেলেছে তবে সেটা আরব আমিরাতে।

সূচি অনুযায়ী ২০২২ সালে পাকিস্তান সফরে তিনটি টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলার কথা আছে ইংল্যান্ডের।

এহসান মানি বলেন, পাকিস্তান যে এখন নিরাপদ তা বিভিন্ন দেশ সফরে গিয়ে প্রমান করেছে। সফরে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়েছিল।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

ভিডিও বিতর্ক: গ্রিস থেকে বিতারিত বাংলাদেশের হাসানসহ ৫০ অভিবাসী

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশ...

চাটখিলে শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা 

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির এ...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

কারাবন্দি ইমরান খানের দৃষ্টিশক্তি হারাতে বসার শঙ্কা

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখে জটিল চিকিৎসা স...

স্কুলের আড়ালে নিয়মবহির্ভূতভাবে মাদ্রাসা পরিচালনার অভিযোগ

আইডিয়েল স্কুলের আড়ালে নিয়মবহির্ভূতভাবে মাদ্রাসা প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা