খেলা

চট্টগ্রামকে ৬ উইকেটে হারাল কুমিল্লা

স্পোর্টস নিউজ : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মোহাম্মাদ রিজওয়ানের ব্যাটে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আরও পড়ুন: হঠাৎ ওমরায় গেলেন সাকিব

শনিবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্যে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১৫৬ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও ১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খেলেও উসমান খান আর আফিফ হোসেনের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৬ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানেই চট্টগ্রাম হারিয়ে ফেলে ওপেনার মেহেদি মারুফ আর ওয়ান ডাউনে নামা খাজা নাফিকে। সেখান থেকে দলের হাল ধরেন উসমান খান আর আফিফ হোসেন। দুজন মিলে গড়েন ৮৮ রানের জুটি। ৪১ বলে ৫২ রান করে আউট সাজঘরে ফেরেন উসমান।

আরও পড়ুন: আফ্রিদির মেয়ে জামাই শাহীন আফ্রিদি

১৯তম ওভারের প্রথম বলে বিদায় নেন আফিফ হোসেন। তিনি করেন ৪৯ বলে ৬৬ রান। শেষ দিকে দারউইশ রাসুলির ৯ বলে ২১ রানের ছোট্ট ঝড়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে চট্টগ্রাম।

কুমিল্লার পক্ষে দুইটি করে উইকেট নেনে তানভির ইসলাম ও হাসান আলি। সৈকত আলী নেন একটি উইকেট।

১৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। দলীয় ২০ রানে ১০ বলে ১৫ রান করে আউট হন ওপেনার সৈকত আলি। এরপর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েসও। দলীয় ৪২ রানে ১১ বলে ১৫ রান করে সাজঘরের পথ ধরেন ইমরুল।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এরপর ক্রিজে এসে থিতু হতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লস। দলীয় ৫৭ রানে ১২ বলে ৯ রান করে ফিরে যান জনসন চার্লস।

এক প্রান্তে নিয়মিত উইকেট হারালেও অন্যপ্রান্তের উইকেট আগলে রেখে খেলতে থাকেন মোহাম্মদ রিজওয়ান। সাবলীল ব্যাটিংয়ে নিজের অর্ধশতক পূরণ করেন এই ওপেনার। আর রিজওয়ানকে সঙ্গ দেন মোসাদ্দেক হোসেন সৈকত।

তবে দলীয় ১৩৩ রানে ৪৭ বলে ৬১ রান করে মৃত্যুঞ্জয়ের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান মোহাম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত আর কোন উইকেট না হারিয়ে এক ওভার ও ৬ উইকেট হাতে রেখে জয় পায় কুমিল্লা। মোসাদ্দেক ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের হয়ে ২টি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরি ও জিয়াউর রহমান।

আরও পড়ুন:প্রথম গোল পেলেন রোনালদো

এই ম্যাচ জয়ে বরিশালের সমান ৭ ম্যাচে ১৪ পয়েন্ট অর্জন করলো কুমিল্লা। তবে নেট রানরেট বেশি থাকায় কুমিল্লার একধাপ উপরে ২য় স্থানে আছে বরিশাল। অন্যদিকে ১০ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে সিলেট।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা