খেলা

চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

স্পোর্টস নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএলে) এবার নেই তেমন ভালো বিদেশী খেলোয়াড়। পাকিস্তানি ক্রিকেটাররা খেলায় পারফর্মেন্স করে যা একটু জৌলুস ধরে রেখেছে । কিন্তু এবার এলো দুঃসংবাদ, নিজ দেশে ফিরে জেতে হবে তাদের। এ ব্যাপারে নির্দেশনা দিয়েছে তাদের বোর্ড পিসিবি।

আরও পড়ুন: বাঁচা-মরা’র লড়াইয়ে ঢাকা

আগামী ১৩ ফেব্রুয়রি থেকে শুরু হবে পাকিস্তানের ঘরোয়া ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। ওই টুর্নামেন্টের নিজেদের দেশের ক্রিকেটারদের সুস্থ এবং স্বাভাবিক পেতে চায় পিএসএল ফ্রাঞ্চাইজিরা। এ কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড এরই মধ্যে নির্দেশ দিয়েছে, যেসব পাকিস্তানি ক্রিকেটার বিপিএল খেলছেন, তারা যেন ৪ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরে আসেন।

পাকিস্তানি খেলোয়াড়দের একটা সুযোগও দিয়েছিল তাদের বোর্ড। বলা হয়েছিলো, বিপিএল খেলা ক্রিকেটারদের পিএসএলে তাদের ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা বলে অনুমতি নিতে হবে। অনুমতি পেলে বিপিএল খেলার সুযোগ পাবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দেশে ফিরতে হবে ৮ ফেব্রুয়ারির মধ্যে।

এবারের বিপিএলে মোট ২২জন পাকিস্তানি ক্রিকেটার খেলছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার দেশে ফিরে যাচ্ছেন ৪ ফেব্রুয়ারির মধ্যেই। এরফলে সিলেটেই তারা এবারের বিপিএলের শেষ ম্যাচ খেলে ফেলবেন।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার এবং সাবেক অধিনায়ক মঈন খানের ছেলে আজম খান। খেলছেন অলরাউন্ডার আমাদ বাট। তারা কবে ফিরবেন জানা যায়নি। তবে খুলনার পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজ ফিরে গেছেন রাজনৈতিক দায়িত্ব নেয়ার জন্য।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি, খুশদিল শাহ, আবরার আহমেদ, নাসিম শাহ। পিসিবির নির্দেশনা অনুযায়ী পিএসএল খেলতে তারা দেশে ফিরে যাবেন ৪ ফেব্রুয়ারি।

রংপুর রাইডার্সে খেলছেন শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ এবং হারিস রউফ। তারা কবে ফিরবেন জানা যায়নি। সিলেট স্ট্রাইকার্সের দুই পাকিস্তানি মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম দেশে ফিরবেন সিলেট পর্ব শেষ করেই।

আরও পড়ুন: বাংলাদেশ-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ বাতিল

ফরচুন বরিশালে পাকিস্তানি ক্রিকেটার খেলছেন তিনজন। তারা হলেন- ইফতিখার আহমেদ, হায়দার আলি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। পিসিবির চুক্তিতে থাকার কারণে হায়দার আলিকে ২ ফেব্রুয়ারির মধ্যেই ফিরতে হচ্ছে। ইফতেখার আহমেদ ফিরে যাবেন ৪ ফেব্রুয়ারির আগে। তবে ওয়াসিম জুনিয়র খেলবেন ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি। আর উসমান খান খেলছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে তার ফেরার ব্যাপারে কোনো তথ্য জানা যায় নি।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা