খেলা

দলে ফিরেই মেসির গোল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নেমে ঝলক দেখালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পায়ের কারিকুরি দেখালেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা নেইমারও।

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

আর্জেন্টাইন মহাতারকার দলে থাকাটা যে কতোটা আত্মবিশ্বাসের সেটা দেখা গেল আরও একবার। সর্বশেষ লিগ ম্যাচে পরাজিত হওয়া পিএসজি জয় পেল ২-০ গোলে।

১১ জানুয়ারি বুধবার অ্যাংগার্সের বিপক্ষে এই জয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষস্থান আরেকটু পাকাপোক্ত করল পিএসজি।

কিলিয়ান এমবাপ্পে আছেন ছুটিতে। পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের তাই একাদশ সাজাতে পারেননি পছন্দের ত্রিফলা নিয়ে।

তবে মেসির সঙ্গে ছিলেন তার ব্রাজিলিয়ান বন্ধু নেইমার। তাদের একসঙ্গে মাঠে নামার ম্যাচে আলো কাড়েন ২০ বছর বয়সী তরুণ ফ্রান্স স্ট্রাইকার হুগো একিটিক।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দায়িত্ব পেল শীর্ষ রুশ জেনারেল

ম্যাচের ৫ মিনিটেই দলকে লিড এনে দেন একিটিক। তাকে দিয়ে গোল করান চলতি মৌসুমে আরবি লাইপজিগ থেকে প্যারিসে আসা ২৫ বছর বয়সী ফ্রান্স ডিফেন্ডার নর্দি মুকেইলে।

ম্যাচের ২৪তম মিনিটে মেসির চমৎকার ফ্রি কিকে সার্জিও রামোসের হেড কোনোমতে ফেরান প্রতিপক্ষ গোলরক্ষক।
দুই মিনিট পর আর্জেন্টাইন মহাতারকার আরেকটি ফ্রি কিক ফিস্ট করে ব্যর্থ করে দেন তিনি। ৩৩তম মিনিটে মেসির আরও একটি শট ফিরিয়ে দেন এই গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে অ্যাঙ্গার্স। তবে একাধিক সুযোগ পেয়েও কাজ লাগাতে পারেনি দলটি। ৬০তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি আব্দাল্লা সিমা। ৭২তম মিনিটে মুকিয়েলের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন মেসি। শুরুতে লাইন্সম্যান অফসাইড দিলেও পড়ে গোলের পক্ষে বাঁশি বাজান রেফারি।

আরও পড়ুন: সংক্রমণে শীর্ষে জাপান

৮৩তম মিনিটে মেসির দুর্দান্ত কারিকুরির পর বল জালে পাঠান নেইমার। তবে তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল। ৯০তম মিনিটে তার ফ্রি কিক কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে লেসের কাছে ৩-১ গোলে হেরেছিল পিএসজি। এরপর লিগে প্রায় ৯ দিনের বিরতি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এই সময়ের মধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তাই ঠিক পরের ম্যাচেই চেহারা বদলে গেল লিগ ওয়ান চ্যাম্পিয়নদের।

সান নিউজ/এসআই/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা