ছবি : সংগৃহিত
খেলা

ফ্রান্সে ফুটবলারকে গুলি করে হত্যা

স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিক কাতার বিশ্বকাপ ফাইনালের পর কেটে গেছে এক সপ্তাহ। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রান্সের পরাজয়ের ঘোর এখনো কাটেনি। এর মধ্যে মর্মান্তিক এক খবর প্রকাশ্যে এলো।

আরও পড়ুন : ফিলিস্তিনি ফুটবলারকে গুলি করে হত্যা

শুক্রবার (২৩ ডিসেম্বর) অর্থাৎ বড়দিনের ঠিক দুদিন আগে আদেল সান্তানা মেন্ডি (২২) নামে এক ফুটবলারকে গুলি করে হত্যা করা হয়েছে।

দ্যা সানের এক প্রতিবেদনে জানা যায়, ফ্রান্সের মার্সেই শহরের একটি এলাকায় ওই ফুটবলারকে গুলি করা হয়েছে।

চলতি বছরের জুনেই ফ্রান্সের ঘরোয়া লিগের চতুর্থ ডিভিশনের ক্লাব ওবানিয়াতে যোগ দিয়েছিলেন আদেল। এর মধ্যেই তাকে হত্যা করা হলো। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটি এখনো জানায়নি পুলিশ।

আরও পড়ুন : মার্চে ঢাকায় আসতে পারেন মেসি!

পুলিশ বলছে, তারা তদন্ত শুরু করেছে। আদেলের ক্লাব ওবানিয়া সমাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছে— বিরাট একটা শূন্যস্থান তৈরি হলো। আদেল বরাবর আমাদের একজনই থাকবে। ওর পরিবারকে সমবেদনা।

আদেল মার্সেইয়ের যুব অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন। তার পরে ইংল্যান্ডের ক্লাব ইস্টবোর্ন ও ল্যাংনেতে খেলেছেন।

এ ছাড়া অ্যান্ডোরার বেশ কিছু ক্লাবে খেলেছেন তিনি। আদেলের খুন হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : রাজকীয় সংবর্ধনা পেলেন হাকিমিরা

আদেলের জন্ম ফ্রান্সে হলেও বাবা-মা সেনেগালের। ফ্রান্সের ছোটখাটো ফুটবল ক্লাবেই এতদিন খেলতেন তিনি। স্বপ্ন ছিল বড় ক্লাবে খেলার।

কাতার বিশ্বকাপের ফাইনালে হারের পর থেকেই অশান্ত ফ্রান্স। রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন সমর্থকরা। তাদের সামলাতে লাঠি চালায় পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগও উঠেছে। বিশ্বকাপে হার মেনে নিতে না পেরে এক রাতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।

ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত হয়েছেন ফরাসিরা। ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েও জিততে পারেননি তারা। এই হার মানতেই পারছেন না সমর্থকরা।

আরও পড়ুন : এবার আইপিএল মাতাবেন তিন টাইগার

শুক্রবার অশান্ত হয় প্যারিস। মধ্য প্যারিসের গার দ্য লে স্টেশন লাগোয়া কুর্দিস সাংস্কৃতিক কেন্দ্রের কাছে একটি রেস্তোরাঁ ও সাঁলোতে ৬৯ বছরের এক বৃদ্ধের গুলিতে তিনজনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। তার পরেই অবশ্য আততায়ী ৬৯ বছরের বৃদ্ধকে ধরে ফেলে পুলিশ।

ঘাতক শ্বেতাঙ্গ ওই বৃদ্ধ একজন অবসরপ্রাপ্ত ট্রেনচালক। বর্ণবিদ্বেষী এবং ফ্রান্সে ‘বিদেশি’দের উপস্থিতি তার সহ্য হতো না বলে পুলিশের কাছে বয়ানও দিয়েছেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা