ছবি : সংগৃহিত
খেলা
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩৬ বছর পর লিওনেল মেসির নেতৃত্বে মহাকাব্যিক শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ জয়ের পরেও ফিফার বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে উঠতে পারেনি ল্যাটিন আমেরিকার এই দেশটি।

আরও পড়ুন : আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

কারণ, কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে ক্যামেরুনের কাছে হারলেও ব্রাজিল সর্বশেষ তিনটি ম্যাচ জিতেছে। এছাড়া শেষ আটে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টি শুটআউটে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল নেইমারের দল।

এদিকে, আর্জেন্টিনা চারটি খেলায় জিতেছে এবং সৌদি আরবের কাছে হেরেছে। এছাড়া দুবার পেনাল্টিতে জিতেছে। মূলত পেনাল্টি শ্যুটআউটে সাফল্যের মূল্য রেগুলেশন-টাইম জয়ের তুলনায় অনেক কম র‌্যাংকিং পয়েন্ট।

আরও পড়ুন : মহাকাব্যিক জয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনা

অপরদিকে, আর্জেন্টিনা অথবা ফ্রান্স যদি ১২০ মিনিটের মধ্যে ফাইনাল জিতে যেত তাহলে তাদের যে কেউ শীর্ষে চলে যেত, কিন্তু পেনাল্টি শুটআউটে খেলা গড়ানোর কারণে ব্রাজিলকে ছাড়িয়ে যেতে পারেনি কোনো দল।

বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং রানারআপ ফ্রান্সের স্থান যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয়। বেলজিয়াম গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় দুই স্থান নিচে নেমে চতুর্থ স্থানে রয়েছে।

ইংল্যান্ড পঞ্চম স্থানে রয়েছে, নেদারল্যান্ডস দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। ক্রোয়েশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে এখন সাতে রয়েছে।

আরও পড়ুন : আমরা বিশ্বচ্যাম্পিয়ন, আর কোনো কথা নেই

কাতারে জায়গা করে নিতে ব্যর্থ ইতালি দুই স্থান নেমে অষ্টম স্থানে রয়েছে। পর্তুগাল নবম স্থানে অপরিবর্তিত রয়েছে। এছাড়া স্পেন তিন ধাপ নেমে দশম স্থানে রয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) নতুন ফিফা বিশ্ব র‌্যাংকিং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

আরও পড়ুন : আমরা বিশ্বচ্যাম্পিয়ন, আর কোনো কথা নেই

নতুন ফিফা র‌্যাংকিং শীর্ষ ১০

১. ব্রাজিল

২. আর্জেন্টিনা

৩. ফ্রান্স

৪. বেলজিয়াম

৫. ইংল্যান্ড

৬. নেদারল্যান্ডস

৭. ক্রোয়েশিয়া

৮. ইতালি

৯. পর্তুগাল

১০. স্পেন

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা