প্রতীকী ছবি
খেলা

অস্বস্তি নিয়েই দিন শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: টেস্ট ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, ম্যাচ পঞ্চম দিনে নিয়ে যাওয়াটাই প্রথম লক্ষ্য তাদের। তবে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনে যা হলো, তাতে বাংলাদেশের জন্য কাজটি এখন বেশ কঠিনই।

আরও পড়ুন: আ’লীগ ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়

ভারতের ৪০৪ রানের জবাবে দিন শেষে প্রথম ইনিংসে ১৩৩ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ, প্রথম ইনিংসে পিছিয়ে ২৭১ রানে। ইবাদত হোসেনের সঙ্গে মেহেদী হাসান মিরাজের নবম উইকেটে ৩১ রানের জুটি আপাতত অলআউট হওয়াটা আটকে রাখতে পেরেছে।

ভারতীয় স্পিনারদের ঘূর্ণি জাদুর শিকার হয়ে দিনের শেষভাগে যেভাবে একের পর এক উইকেট হারাচ্ছিলো বাংলাদেশ, তাতে মনে হয়েছিলো- আজই হয়তো অলআউট হয়ে যাচ্ছে টাইগাররা।

আরও পড়ুন: মরুভূমি থেকে ২৭ লাশ উদ্ধার

দ্বিতীয় সেশনে প্রথমবার ব্যাটিংয়ে নামা বাংলাদেশের মূল ক্ষতি করেছেন পেসার মোহাম্মদ সিরাজ ও বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব, দুজন মিলেই নিয়েছেন ৭ উইকেট। সিরাজ আঘাত করেন ইনিংসের প্রথম বলেই। তাঁর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটকিপার ঋষভ পন্তের হাতে ধরা পড়েন নাজমুল হোসেন। ইনিংসের প্রথম বলেই এ নিয়ে ৮ বার কোনো বাংলাদেশি ব্যাটসম্যান আউট হলেন।

উমেশ যাদবের শরীর থেকে দূরের বল খেলতে গিয়ে স্টাম্পে বল ডেকে এনেছেন প্রথমবারের মতো তিনে আসা ইয়াসির। দ্রুত ২ উইকেট হারানোর চাপ চা-বিরতির আগে আক্রমণে দেওয়ার চেষ্টা করেছিলেন লিটন দাস ও অভিষিক্ত জাকির হাসান। অষ্টম ওভারে উমেশকে টানা দুটি চার মারেন লিটন, পরের ওভারে অশ্বিনকে ৩ বলের মধ্যে ২টি মারেন জাকির। বিরতির ঠিক আগে উমেশকে দারুণ তিনটি শটে টানা তিন চার মারেন লিটন।লিটনের ইনিংস অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। সিরাজের নিচু হওয়া বলে ইনসাইড-এজে বোল্ড হন তিনি। চার ওভার পর ফেরেন জাকিরও। এতক্ষণ বেশ ভালো টেম্পারামেন্ট দেখালেও সিরাজের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দেন। শুরুতে ধৈর্যের পরিচয় দেওয়া সাকিবও নিজের বিপদ ডেকে আনেন কুলদীপের দ্বিতীয় বলেই সামনে গিয়ে ফ্লিক করার চেষ্টায়।

আরও পড়ুন: রাষ্ট্রদূতকে বিতর্কিত করা ঠিক হয়নি

কুলদীপের বলে শর্ট লেগে ক্যাচ দিয়েই ফেরেন নুরুল, গিল নেন দারুণ রিফ্লেক্স ক্যাচ।কুলদীপের পরের শিকার মুশফিক। সুইপ করে চার মারার পরের বলে ডিফেন্ড করতে গিয়ে মিস করে হন এলবিডব্লিউ। প্রায় সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছিলেন, তাতে কোনো লাভ হয়নি। বল ট্র্যাকিং দেখানোর আগেই হাঁটা শুরু করেন তিনি। আউট হওয়ার আগপর্যন্ত দারুণ নিয়ন্ত্রণ থাকলেও যে এক বলে গড়বড় হলো, তাঁকে ফিরতে হয়েছে তাতেই। সে ওভারেই গুগলি বুঝতে না পেরে বোল্ড তাইজুলও।

ওয়ানডে সিরিজের নায়ক মিরাজ ও দশম ব্যাটসম্যান ইবাদত এরপর প্রতি-আক্রমণ করেছেন একটু। দুজনই মেরেছেন একটি করে চার ও একটি করে ছয়। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেট হারিয়ে ১৩৩। ১৬ রান নিয়ে মেহেদী হাসান মিরাজ এবং ১৩ রান নিয়ে ব্যাট করছেন এবাদত হোসেন। দু’জনে গড়েছেন ৩১ রানের জুটি। এখনও ভারতের চেয়ে ২৭১ রান পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আর ফলোঅন এড়াতে হলে আরও ৭১ রান করতে হবে টাইগারদের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা