খেলা

জাপানকে হারিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া

সান নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে প্রথম বারের মতো খেলাটা গেল টাইব্রেকারে সেখানেই থামল জাপানি উৎসব। ৩-১ গোলে জাপানের বিদায়ঘণ্টা বাজিয়ে নিশ্চিত করে ফেলল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল।

আরও পড়ুন : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি শুরু

এবারের বিশ্বকাপে জাপান রীতিমতো জায়ান্ট কিলার রূপেই দেখা দিয়েছিল। জার্মানিকে হারিয়ে শুরু, এরপর স্পেনকে হারিয়ে মৃত্যুকূপ থেকে রীতিমতো গ্রুপের সেরা হয়েই নকআউটে এসেছিল নীল সামুরাইরা। ক্রোয়েশিয়াকেও দারুণ চোখরাঙানিই দিচ্ছিল হাজিমে মরিয়াসুর দল, এগিয়ে গিয়েছিল শুরুতেই।

দুর্দান্ত খেলা উপহার দিয়ে জাপান ও ক্রোয়েশিয়া উভয় দলই এক গোল করে সমতায় থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ করে। ফিফার নিয়ম অনুযায়ী অতিরিক্ত আরো ৩০ মিনিট খেলা হবে। এরপরেও যদি ১-১ সমতায় থেকে খেলা শেষ হয় তাহলে ম্যাচ গড়াবে পেনাল্টি শুটআউটে।

এশিয়ার অন্যতম সেরা এই দলটি এবার যেন পুরোপরি ভিন্নরূপে ধরা দিয়েছে কাতার বিশ্বকাপে। দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানিকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে জাপান। সেখানে গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে সমানতালে খেলে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে পেরেসিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া।

আরও পড়ুন : ছাত্রলীগের জাতীয় সম্মেলন শুরু

ম্যাচের ৪৩তম মিনিটে কর্নার পায় জাপান। কিকটি গোলমুখে না করে নিজেরা দেয়া নেয়া করতে করতে ক্রোয়েশিয়ার জালে বল নিয়ে যায় জাপান। শেষ ক্রসটি করেন রিতসু দোয়ান। গোলমুখে ভেসে আসা বলটিতে পা লাগিয়ে ক্রোয়েশিয়ার জালে বল জড়িয়ে দেন মায়েদা।

এর আগে দুই দলই বলতে গেলে খেলেছে সমান সমান। যদিও বল দখলে ছিল ক্রোয়েশিয়ারই বেশি। ৫৮ ভাগ। আর জাপানের ছিল ৪২ ভাগ। কিন্তু আক্রমণে কেউ কারো চেয়ে কম ছিল না। জাপানের জালে অন্তত দু’বার নিশ্চিত বল জড়ানোর সুযোগ পেয়েছিলো ক্রোয়েশিয়া। জাপানও পেয়েছিল ২-৩ বার। শেষ পর্যন্ত গোলটি দিলো জাপানই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে ক্রোয়েশিয়া। গোলও পেয়ে যায় তারা খুব দ্রুত। ৫৫ মিনিটে লভরেনের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান টটেনহ্যাম তারকা ইভান পেরেসিচ। ২০১৪, ২০১৮, ২০২২ বিশ্বকাপ এবং ২০১৬ ও ২০২২ ইউরো কাপে গোল করা তৃতীয় খেলোয়ার হলেন পেরেসিচ। এর আগে এমন কীর্তি গড়েছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো ও জের্দান শাকিরি।

আরও পড়ুন : কোয়ার্টার ফাইনালে ব্রাজিলসাম্বা ঝড়ে বিধ্বস্ত দ. কোরিয়া

৬৩ মিনিটে আবারো গোলের সুযোগ পায় ক্রোয়েশিয়া। কিন্তু মদরিচের দারুণ শট ঝাপিয়ে পড়ে রুখে দেন জাপানিজ গোলরক্ষক গোন্ডো। এর ঠিক ৩ মিনিট প্রায় গোল হয়ে যাচ্ছিল ক্রোয়েশিয়ার। কিন্তু গোলরক্ষকের খুব সামনে থেকে বুদিমিরের নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ দিকে ক্রোয়েশিয়া গোলের চেষ্টা করলেও গোলমুখে তারা শট নিতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের খেলা ১-১ ব্যবধানে থেকেই শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা