ছবি-সংগৃহীত
খেলা

ক্যামেরুনের মুখোমুখি ব্রাজিল

সান নিউজ ডেস্ক: লুসাইলে আজ শুক্রবার (২ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ক্যামেরুন।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাদ ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানি

টানা দুই জয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে নির্ভার ব্রাজিল। দুই ম্যাচে এক পয়েন্ট পাওয়া ক্যামেরুনের ভাগ্য ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। একই সময়ে শুরু হওয়া সুইজারল্যান্ড-সার্বিয়া ম্যাচের ফল অনুকূলে না থাকলে ব্রাজিলের বিপক্ষে জিতেও লাভ হবে না ক্যামেরুনের। ‘জি’ গ্রুপের এ দুটি ম্যাচ দিয়েই আজ শেষ হচ্ছে গ্রুপপর্বের লড়াই। শেষ দল হিসাবে শেষ ষোলোতে ব্রাজিলের সঙ্গী হবে কে সেটাই দেখার।

তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ড যে কোনো ব্যবধানে সার্বিয়াকে হারালেই পেয়ে যাবে শেষ ষোলোর টিকিট। অন্য ম্যাচে ক্যামেরুন না জিতলে ড্র করলেও চলবে সুইসদের। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে তলানিতে থাকা সার্বিয়ার সামনে জয়ের কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: নেইমারের স্কিল একদম আলাদা

নিজেরা জেতার পাশাপাশি তাদের প্রার্থনা করতে হবে ক্যামেরুন যেন না জেতে। আর গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে ব্রাজিলের দরকার এক পয়েন্ট। অন্য ম্যাচে সুইজারল্যান্ড যদি ন্যূনতম ব্যবধানে জেতে, সেক্ষেত্রে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে ব্রাজিল।

সম্ভাবনার অনেক দুয়ার খোলা থাকায় আজ বেঞ্চের শক্তি পরখ করে দেখার আভাস দিয়েছেন ব্রাজিল কোচ তিতে। গোড়ালির চোটে নেইমার ও দানিলো আগেই দর্শক হয়ে গেছেন। চোটের মিছিলে নাম লিখিয়ে আলেক্স সান্দ্রোরও আজ খেলা হচ্ছে না। চোটে ভুগছেন পাকেতাও।

নকআউট পর্বের আগে নতুন করে চোটের ঝুঁকি এড়াতে কয়েকজন তারকা খেলোয়াড়কে আজ বিশ্রাম দিয়ে আন্তনি, রদ্রিগো, জেসুস, গুইমারায়েস মার্তিনেল্লি ও এদেরসনকে খেলাতে পারেন তিতে। ফিফা র‌্যাংকিংয়ের এক নম্বর দলটির বড় শক্তি স্কোয়াডের গভীরতা।

রিচার্লিসনের জোড়া গোলে সার্বিয়াকে হারানোর পর নেইমারকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় সেলেকাওরা। সেই জয়ের নায়ক মিডফিল্ডার কাসেমিরোর মতে, ‘১১ জন নয়, ব্রাজিলের নায়ক ২৬ জন। আমাদের স্কোয়াডের সবাই শুরুর একাদশে খেলার যোগ্যতা রাখে। এটাই আমাদের বড় শক্তি।’

আরও পড়ুন: ব্রাজিলে করোনা আতঙ্ক

ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের ভাবনাটাও এমন ছিল। তিউনিশিয়ার কাছে ১-০ গোলে হারা শেষ ম্যাচে একাদশে নয়টি পরিবর্তন এনেছিলেন তিনি। হেরেও অবশ্য কোনো ক্ষতি হয়নি ফ্রান্সের। তবে অসম্ভবকে সম্ভব করতে ক্যামেরুনের প্রেরণা হতে পারে আজ তিউনিশিয়া।

এদিকে ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেলো ব্রাজিল শিবির। দলে দেখা দিয়েছে করোনা আতঙ্ক। নেইমারের পর অসুস্থ হয়ে পড়েছেন আলেক্স সান্দ্রো, অ্যান্টনি ডস স্যান্টোস, অ্যালিসন বেকার, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহাসহ একাধিক ফুটবলার। কারও হালকা জ্বর ও গায়ে ব্যথা রয়েছে। কেউ কেউ আবার এর সঙ্গে বমিও করছেন।

ব্রাজিলের কর্মকর্তাদের আশঙ্কা, বিশ্বকাপের মধ্যে করোনো সংক্রমণ যদি ফের বাড়তে শুরু করে, বিপর্যয় এড়ানো অসম্ভব। ব্রাজিল টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলছেন, কাতারে কেউ মাস্ক পরছেন না। কোভিড সংক্রমণ ঠেকানোর ন্যূনতম ব্যবস্থাও নেই। এই মুহূর্তে করোনা ভাইরাসের দাপট অনেকটা কম ঠিকই, কিন্তু আবার যে রক্তচক্ষু দেখাবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে?

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা