ফাইল ছবি
খেলা

সুইজারল্যান্ডের মুখোমুখি ব্রাজিল

সান নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার (২৮ নভেম্বর) রাত দশটায় সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে নেইমারহীন ব্রাজিল।

আরও পড়ুন: সারিকাকে মারধর, স্বামীর বিরুদ্ধে পরোয়ানা

নেইমার নেই বলে তাদের বিপক্ষে খেলাটা সহজ, তা মনে করছেন না সুইজারল্যান্ড কোচ মুরাট ইয়াকিন, ‘প্রত্যেকে দারুণ দক্ষ, এমনকি সেন্টার ব্যাক ও গোলকিপারও। তারা এখানে এসেছে শিরোপা নিতে।’

ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে শুরু করা সুইজারল্যান্ড বুঝতে পেরেছে, ব্রাজিল নেইমারকে ছাড়াও কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে রিচার্লিসনের গোলটাই তার প্রমাণ। সার্বদের বিপক্ষে ৯ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড চোখ ধাঁধানো সিসর কিকে গোল করে এখন প্রশংসিত।

আরও পড়ুন: বরিশালে পাসের হার ৮৯.৬১ শতাংশ

ইয়াকিনের মতে, ওই গোলটি কাতারে এখন পর্যন্ত সবচেয়ে দর্শনীয় মুহূর্ত। সুইজারল্যান্ডের কোচ বললেন, একদম, এজন্যই আমরা ফুটবল ভালোবাসি, এই কারণে আমরা এটা দেখি, এই ধরনের গোল দেখার জন্য।

নেইমারের অভাব বোধ করলেও দলের অন্যদের ওপর আস্থা আছে ব্রাজিল কোচ তিতের, হয়তো আমরা ভিনির কাছ থেকে চোখ ধাঁধানো কিছু ড্রিবল দেখবো, হয়তো বা কিছু সৃজনশীলতা দেখবো যখন রিচার্লিসন দারুণ ফিনিশিং করবে কিংবা পেদ্রো হেড করবে। এতসব চাপের মধ্যেও তারা যেভাবে শান্ত থেকে এসব করে, সেটা মুগ্ধকর।

দুই দলের লড়াইটা নিশ্চিতভাবে হবে হাড্ডাহাড্ডি। ব্রাজিলকে আটকানোর পথ ভালো করেই জানে সুইশরা, তার প্রমাণ গত বিশ্বকাপেই মিলেছে। ২০১৮ সালে নেইমারের ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ইউরোপিয়ান দলটি। রাশিয়ায় বেঞ্চে বসে ওই ম্যাচটা দেখা মারকুইনহোস এখন মূল দলের সেন্ট্রাল ডিফেন্সে। তিনি বলেন, তাদের বিপক্ষে জেতা খুব কঠিন।

আরও পড়ুন: ভোট গ্রহণ চলছে ৩ ইউপিতে

আসলেই সুইজারল্যান্ডকে সহজ মনে করার কারণ নেই। গত দেড় বছরে প্রতিপক্ষদের অনেক কঠিন সময়ের মুখোমুখি করেছে সুইশরা। এই বছর নেশনস লিগে পর্তুগাল ও স্পেনকে হারিয়েছে। গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সকে বিদায় করেছে। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ চ্যাম্পিয়ন ইতালির পথরোধ করে কাতারের টিকিট কেটেছে।

সুইজারল্যান্ডের হয়ে রেকর্ড চতুর্থ বিশ্বকাপে অংশ নেওয়া জারদান শাকিরি বললেন, সেরা দলগুলো আমাদের চ্যালেঞ্জ করে এবং আমরা গোল করতে পারি। যদি আমরা একটি গোল করি, আমি মনে করি আমরা ম্যাচ পুরোপুরি পাল্টে দিতে পারি।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

এনিয়ে বিশ্বকাপে তৃতীয়বার দেখা হচ্ছে সুইজারল্যান্ড ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। গতবারের আগে ১৯৫০ সালের দেখাতেও ২-২ গোলে ড্র করেছিল দুই দল। হেড টু হেডে বিশ্বমঞ্চে কে এগিয়ে যায়, সেটাই এখন দেখার পালা। সব মিলিয়ে ৯ বারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল তিনটি আর সুইজারল্যান্ড দুটি জিতেছে, ড্র হয়েছে চার ম্যাচ। আজ যে দল জিতবে, অনেকটাই নিশ্চিত হয়ে যাবে নকআউট পর্ব। বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪ এ মুখোমুখি হচ্ছে দুই দল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা