ছবি-সংগৃহীত
খেলা

পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা

সান নিউজ ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে পর্তুগাল।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরেই তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছেন কোচ ফার্নান্দো সান্তোস। রোনালদো ছাড়াও আছেন পেপে, বের্নারদো সিলভা, জোয়াল ফেলিক্স, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াসের মত নামি ও প্রতিষ্ঠিত তারকারা।

তবে দলে জায়গা হয়নি রেনেতা সানচেজের। আর চোটের কারণে আগেই ছিটকে গেছেন ডিয়েগো জটা ও পেদ্রো নেতো।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে গুড়িয়ে ফাইনালে পাকিস্তান

পর্তুগাল দল:
গোলরক্ষক: দিয়েগো কোস্তা, রুই প্যাট্রিসিও ও জোসে সা।

রক্ষণভাগ: জোয়াল ক্যানসেলো, দিয়েগো দালোত, পেপে, রুবেন দিয়াস, দানিলো পেরেইরা, আন্তনি সিলভা, নুনো মেন্ডেস ও রাফায়েল গুরেইরো।

মাঝমাঠ: উইলিয়াম, রুবেন নেভেস, পালহিনহা, ব্রুনো ফের্নান্দেস, ভিতিনহা, ওতাভিও, ম্যাথিউস নুনেস, বের্নারদো সিলভা ও জোয়াও মারিও।

আক্রমণভাগ: ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিও, রিকার্ডো হোরতা, আন্দ্রে সিলভা ও গোনকালো রামোস।

আগামী ২৩ নভেম্বর ঘানার বিপক্ষে বিশ্বকাপ শুরু হবে পর্তুগালের। ‘এইচ’ গ্রুপে তার প্রতিপক্ষ উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা