খেলা

১৮৬ রানের টার্গেট দিল পাকিস্তান

সান নিউজ ডেস্ক : সপ্তম ওভারে ৪৩ রানে নেই ৪ উইকেট টপ অর্ডারের ব্যাটসম্যানরা ফিরে গেলেন। অনিশ্চয়তার ঘেরাটোপে পড়ে গেলো পাকিস্তানের সেমিফাইনালে ওঠার লড়াই। ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ ও শাদাব খানের ঝড়ো ইনিংসে ৯ উইকেটে ১৮৫ রান করেছে পাকিস্তান। শেষ ৭ বলে ৮ রানে ৪ উইকেট পড়লেও এই তিনজনের ব্যাটে বড় সংগ্রহ তাদের।

আরও পড়ুন : কলঙ্কময় জেলহত্যা দিবস

দুজনের জোড়া ফিফটিতে ভর করে পাকিস্তানও পেলো ৮ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ। অর্থাৎ জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ১৮৬ রান।

চার মেরে রানের খাতা খোলা মোহাম্মদ রিজওয়ান প্রথম ওভারেই প্যাভিলিয়নে। ইনজুরিতে ছিটকে যাওয়া ফখর জামানের স্থলাভিষিক্ত মোহাম্মদ হারিস চমক দেখান মাত্র ১১ বলে ২৮ রানের ইনিংস খেলে। বাবর আজমের সঙ্গে ২৪ বলে ৩৪ রানের জুটিতে পাওয়ার প্লেতে ভালো সংগ্রহ এনে দেওয়ার ইঙ্গিত দেন তিনি।

কিন্তু এক ধাক্কায় দুজনই বিদায় নেন। বাবর মাত্র ৬ রানে আউট। শান মাসুদও (২) ফিরে যান খুব দ্রুত। জুটিবদ্ধ হন মোহাম্মদ নওয়াজ ও ইফতিখার আহমেদ। শূন্য ও ২ রানে জীবন পাওয়ার পর ইফতিখার যেন আগুন ঝরালেন। নওয়াজও ছিলেন দুর্দান্ত।

আরও পড়ুন : জেলহত্যা দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দুজনের জুটি পঞ্চাশ ছাড়ানোর পরই ভেঙে যায়। নওয়াজ ২২ বলে চারটি চার ও এক ছয়ে ২৮ রানে থামেন তাবরাইজ শামসির বলে। আম্পায়ার এলবিডব্লিউ দিলে রিভিউ না নিয়ে ফিরে যান তিনি। রিভিউ নিলে বেঁচে যেতেন।

এই শক্ত জুটি ভেঙে ভালোই হয়েছে। ইফতিখার ও শাদাব খান বিস্ফোরক জুটি গড়েন। মাত্র ২২ বলে তাদের জুটি পঞ্চাশে পৌঁছায়।

মাত্র ৩৬ বলে ৮২ রানের জুটি ছিল শাদাব ও ইফতিখারের। দুজনেই পেয়ে যান ফিফটি। শাদাব ২২ বলে, আর ইফতিখার ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেন।

পঞ্চাশ করার পরের বলে এইডেন মার্করামের হাতে জীবন পান শাদাব। কিন্তু আনরিখ নর্কিয়ের কাছে পরের বলে থামতে হয় তাকে। ২২ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫২ রানে থামেন শাদাব। টানা দ্বিতীয় বলে মোহাম্মদ ওয়াসিমকে ফেরান নর্কিয়ে।

আরও পড়ুন : ফের মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

শেষ ওভারের প্রথম বলে কাগিসো রাবাদা ফেরান ইফতিখারকে। ৩৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৫১ রান করে রাইলি রুসোর ক্যাচ হন তিনি। টানা তিন বলে উইকেট হারিয়ে কমে যায় রানের গতি। পঞ্চম বলে ওয়েন পার্নেলের হাত ফসকে জীবন পেলে নাসিম শাহ ৩ রান আদায় করেন। শেষ বলে তৃতীয় রান নিতে গিয়ে রান আউট হারিস রউফ (৩)।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা