১৩৮ রানের টার্গেট দিল বাংলাদেশ
খেলা

১৩৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সফরকারী বাংলাদেশের ব্যাটাররা ১৩৮ রানের লক্ষ্য বেধে দিতে সক্ষম হয়েছেন। কিউই বোলারদের কাছ থেকে রানই বের করতে পারেননি টাইগাররা। সাকিব-আফিফরা উইকেটে রানের জন্য মাথাকুড়ে মরেছেন।

আরও পড়ুন : নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান

ম্যাচের আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করলেন সাব্বির রহমানের পরিবর্তে ওপেন করতে নামা নাজমুল হোসেন শান্ত। ২৯ বল খেলে মাত্র ৪টি বাউন্ডারির মার মারতে পেরেছেন তিনি। ২৬ বলে ২৪ রান করে আউট হন আফিফ হোসেন ধ্রুব। ১৬ বলে ১৬ রান করেন সাকিব আল হাসান।

বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারা তো দুরে থাক, বলকে যেন ৩০ গজ বাউন্ডারিই পার করতে পারেন না।

একাদশ গঠনের সময়ই সঙ্গী সাব্বির রহমানকে হারালেন মেহেদী হাসান মিরাজ। সাব্বিরকে বাদ দিয়েই একাদশ গঠন করা হয়। মেকশিফট ওপেনার হিসেবে নিজের কার্যকরিতা দিন দিন হারাচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা আরও প্রকটভাবে দেখা গেলো।

আরও পড়ুন : মেসি-রোনালদোর রাজত্বে এমবাপে

ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে টিম সাউদিকে দারুণ একটি বাউন্ডারি মারলেন। পরের বলটি ডট। এরপরের বলেই বলকে তুলে দিলেন আকাশে। মিডঅনে অ্যাডাম মিলনের হাতে সজহেই তালুবন্দী হয়ে যান তিনি। যার ফলে ৫ বলে মাত্র ৫ রান করেই, দলীয় ১২ রানের মাথায় আউট হয়ে যান মিরাজ।

মিরাজের সঙ্গে আজ ছিলেন নিয়মিত ওপেনার সাব্বিরের পরিবর্তে দলে আসা নাজমুল হোসেন শান্ত। মিরাজ আউট হয়ে যাওয়ার পর লিটন দাসের সঙ্গে তিনি জুটি বাধলেন।

মেহেদী হাসান মিরাজকে হারানোর পর দ্রুত উইকেট পতন ঠেকানো প্রয়োজন ছিল। সে কাজটা মোটামুটি ভালোই করেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস। গড়ে তুললেন ৪১ রানের জুটি। তবে জুটিটাকে আরেকটু সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ ছিল; কিন্তু পারেননি লিটন।

আরও পড়ুন : ভুটানকে হারিয়েছে বাংলাদেশ

লিটন দাস মিচেল বেস্রওয়েলের হাতে রিটার্ন ক্যাচ তুলে দিলেন। ১৬ বলে ১৫ রান করে সম্ভাবনাময় একটি ইনিংসের অপমৃত্যু।

নাজমুল হোসেন শান্ত ৯ম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দেন। ইশা সোধি ছিলেন বোলার। লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে চেয়েছিলেন শান্ত। কিন্তু বল গিয়ে জমা পড়ে সোজা মার্ক চাপম্যানের হাতে। ২৯ বলে ৩৩ রান করে আউট হয়ে গেলেন তিনি। বাউন্ডারি মারলেন ৪টি। কোনো ছক্কা নেই।

এবারের ত্রিদেশীয় সিরিজে পুরোপুরি ফ্লপ মোসাদ্দেক হোসেন সৈকত। মাত্র ৪ বল খেলে ২ রান করে আউট হয়ে গেলেন তিনি। ইয়াসির আলী রাব্বি আগের ম্যাচে শেষ দিকে দারুণ মারকুটে ইনিংস খেলেছেন। কিন্তু আজ খেললেন পুরো ব্যর্থ একটি ইনিংস। ৯ বল খেলে ৭ রান করে আউট হলেন তিনি।

আরও পড়ুন : সাউথ এশিয়া ডাবলসে চ্যাম্পিয়ন বাংলাদেশের মোস্তাকিম

তিন থেকে নেমে সাত নম্বরে ব্যাট করতে আসলেন সাকিব আল হাসান। শেষ মুহূর্তে যদি মেরে-কুটে কিছু রান যোগ করা যায়। কিন্তু রান তো আর আসে না। ১৬ বলে ১৬ রান করে তিনি বিদায় নিলেন সাউদির বলে গাপটিলের হাতে ক্যাচ দিয়ে। ২ বলে ৩ রান করে আউট হয়ে যান তাসকিন আহমেদ।

শেষ মুহূর্তে নুরুল হাসান সোহান একটু জ্বলে ওঠার চেষ্টা করলেন। তার এই ছোট্ট ইনিংসেই স্কোরটা একটু চ্যালেঞ্জিং হলো। তিনি করেন ১২ বলে ২৫ রান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা