দুপুরেই নিউজিল্যান্ড জয়!
খেলা
সাকিবে উজ্জীবিত

দুপুরেই নিউজিল্যান্ড জয়!

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুপুরে জয়ের লক্ষ্যে মাঠে নামছে সফরকারী বাংলাদেশ দল।

আরও পড়ুন : নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান

টাইগারদের সামনে সিরিজে টিকে থাকার মিশনে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। পাশাপাশি এমন ম্যাচে সাব্বির-লিটনরা নিজেদের উন্নতিও ফুটিয়ে তুলতে মরিয়া।

রোববার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার খেলাটি।

পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২১ রানের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। টাইগাররা ম্যাচে ভালো অবস্থায় থেকেও ইনিংসে মাঝের ওভারে বেশ কয়টি উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে। এমন হার মোটেও গ্রহণযোগ্য ছিল না।

আরও পড়ুন : মেসি-রোনালদোর রাজত্বে এমবাপে

বাংলাদেশের বোলিং বেশ ভালোই হয়েছিল বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান ব্যতিত। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের দুর্বল হবার পরও ত্রিদেশীয় সিরিজের ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে তাল মিলিয়ে লড়াই করার চেষ্টা করেছিল বাংলাদেশ।

ডেথ ওভারে বাংলাদেশের হারের কারণ হিসেবেও মোস্তাফিজের বাজে বোলিং ধরা হয়। চার ওভারে ৪৮ রান দেন তিনি। ১৭তম ও ২০তম, নিজের শেষ দুই ওভারে ২৯ রান দেন ফিজ। তবে ১৮তম ও ১৯তম ওভারে ফিজের চেয়েও কম রান দেন অন্য দুই পেসার তাসকিন আহমেদ এবং তরুণ হাসান মাহমুদ।

আরও পড়ুন : সাউথ এশিয়া ডাবলসে চ্যাম্পিয়ন বাংলাদেশের মোস্তাকিম

শেষদিকে মোস্তাফিজ আশারনুরুপ বোলিং করতে পারলে, ১৫/২০ রান কম হতো পাকিস্তানের। কিন্তু তারপরও ব্যাটিংয়ে লিটন দাস-আফিফ হোসেনের কল্যাণে দারুণভাবে ম্যাচে ছিল বাংলাদেশ। ৩৮ বলে ৫০ রানের জুটি গড়ে বাংলাদেশকে ১৩তম ওভার শেষে ২ উইকেটে ৮৭ রানে নিয়ে যান তারা।

এর পর ব্যাটিং ধসে মাত্র ১৪ রানে চার উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। আর সেখানেই ম্যাচ হার অনেকাংশে নিশ্চিত হয় টাইগারদের। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৬ রান করে বাংলাদেশ।

আরও পড়ুন : ভুটানকে হারিয়েছে বাংলাদেশ

ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান হারের পেছনে মাঝে ওভারে উইকেট পতনকে দায়ী করেছেন। আগের ম্যাচের ভুলগুলো নিউজিল্যান্ডের বিপক্ষে না করতে মরিয়া সোহান।

তিনি আরও বলেন, ‘আমরা হতাশ। উইকেট ভালো ছিল এবং বোলাররাও ভালো করেছে। যদিও আমাদের কয়েক জায়গায় উন্নতি করতে হবে। ব্যাটিং করার সময় মাঝের ওভারগুলোতে উইকেট হারানোয় ম্যাচ হারতে হয়েছে।’

স্বাগতিক ব্লাক-ক্যাপসদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে প্রস্তুত প্রথম ম্যাচে বিশ্রাম নেওয়া নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ফিরে আসাটা বাংলাদেশকে উজ্জীবিত করবে।

আরও পড়ুন : এই বিশ্বকাপ হবে মেসির শেষ বিশ্বকাপ

প্রসঙ্গত, স্বাগতিকদের বিপক্ষে ইতিহাস ও রেকর্ড টাইগারদের জন্য মোটেও সুখকর নয়। পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে কিউইদের বিপক্ষে ১৫টি ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের মাটিতে সাতটি টি-টোয়েন্টির সবক’টিতেই হেরেছে টাইগাররা।

এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশ। তার আগ পর্যন্ত কিউইদের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি টাইগাররা।

আরও পড়ুন : এশিয়া কাপে ফারিহার হ্যাটট্রিক

বছরের শুরুর জয় এবার নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে জয়খরা কাটাতে অনুপ্রাণিত করবে। সব মিলিয়ে ১৩৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় আছে ৪৭টিতে। হার ৮৬টিতে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা