কিংবদন্তি কাকা
খেলা

বিশ্বকাপে ব্রাজিলের নেতা হবে নেইমার

সান নিউজ ডেস্ক: তারকা ফুটবলার হিসেবে নেইমার জুনিয়রকে বেছে নিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কাকা। তার মতে, আসন্ন কাতার বিশ্বকাপে নেইমারের ওপর থেকে চাপ অনেকটাই কমে যাবে। ফলে নেতা হিসেবে আবির্ভুত হবেন নেইমার।

আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রিয় খেলোয়াড় বাছাই করার সময় দ্বিতীয়বার ভাবেননি কাকা। সরাসরি নেইমারের নামই বলেছেন। ২০১৮ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারলেও, এবার এক ঝাঁক তরুণ প্রতিভা নিয়ে নেইমার ব্রাজিলকে এগিয়ে নেবেন বলে মনে করেন কাকা।

তিনি বলেছেন, আমি জানি না এটি ব্যক্তিগত গভীর সম্পর্কের কারণে কী না... তবে আমি নেইমারের খেলার ধরন অনেক ভালোবাসি। অবশ্যই কাইলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখতেও ভালো লাগে। তবে প্রিয় হিসেবে নেইমারের কথাই বলবো।

আরও পড়ুন: বাংলাদেশের কষ্টার্জিত জয়

আসন্ন বিশ্বকাপে দলের নেতা হবেন নেইমার, এমন কথা জানিয়ে কাকা বলেন, ‘কাতার বিশ্বকাপ ব্রাজিলের নেতা হতে চলেছে নেইমার। তবে তার সঙ্গে যেনো ভিনিসিয়াসের মতো খেলোয়াড়রা থাকে এটিও নিশ্চিত করতে হবে।’

কাকা আরও বলেন, ‘২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নেইমার একাই ছিল স্বপ্নসারথি। তবে এবার আমাদের ভিনি, রাফিনহা, রিচার্লিসন, অ্যান্টনিরা আছে। যারা শুধু সম্ভাবনাময় নয়, বাস্তব প্রতিভাবান। এতে নেইমারের ওপর চাপ কমবে। যা আমাদের দলের জন্য ভালো।’

এ সময় ব্রাজিলের আরেক রদ্রিগোর প্রশংসায় তিনি বলেন, ‘রদ্রিগো অসাধারণ। ব্রাজিলে এখনও নিশ্চয়ই আলোচনা চলছে তাকে বিশ্বকাপে নেওয়া হবে কি না। তবে আমি নিশ্চিত সে অগ্রাধিকার পাবে। আমি নিজেও ২০ বছর বয়সে বিশ্বকাপ খেলেছি। আর রদ্রিগো এখন রীতিমতো তারকা খেলোয়াড়।’

আরও পড়ুন: ইরানে পাল্টা বিক্ষোভ মিছিল

প্রসঙ্গত, কাকা ব্রাজিলীয় ফুটবল দলের মধ্যমাঠের খেলোয়াড় এবং বর্তমানে তিনি অরল্যান্ডো সিটি সকার ক্লাবে খেলেন।

তিনি আট বছর বয়সে একটি স্থানীয় ক্লাবের হয়ে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন। সে সময়ে তিনি টেনিসও খেলতেন এবং পনেরো বছর বয়সে সাও পাওলো এফ সির সাথে পেশাদারী চুক্তি করার পরই তিনি ফুটবল খেলাকে ক্যারিয়ার হিসাবে বেছে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন। ২০০৩ সালে তিনি €৮.৫ মিলিয়নে ট্রান্সফার ফির বিনিময়ে এ সি মিলানে যোগদান করেন এবং মিলানে অবস্থানকালেই তিনি বালোঁ দর এবং ২০০৭ সালের ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার লাভ করেন।

মিলানের হয়ে এই সাফল্যের পর ২০০৯ সালে ট্রান্সফার ফির তৃতীয় সর্বোচ্চ রেকর্ড €৬৫ মিলিয়নের বিনিময়ে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবে যোগ দেন। খেলাধুলার পাশাপাশি তিনি তার মানবসেবামূলক কাজের জন্যেও পরিচিত। ২০০৪ সালে তিনি সর্বকনিষ্ঠ মানুষ হিসাবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির দূত হিসেবে মনোনীত হন।

খেলাধূলার পাশাপাশি তিনি তার মানবসেবামূলক কাজে অবদান রাখায় ২০০৮ ও ২০০৯ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় টাইম ১০০ তে জায়গা করে নেন। তিনি প্রথম অ্যাথলেট, যার টুইটার এ ফলোয়ার এর সংখ্যা ১০ মিলিয়নের চেয়ে বেশি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা