ওয়ানডেতেও পরিবর্তন আনলো আইসিসি
খেলা

ওয়ানডেতেও এসেছে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক : প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সুপারিশের ভিত্তিতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির বৈঠকের পর প্লেয়িং কন্ডিশনে বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আরও পড়ুন : ডিবি পুলিশের ৭ সদস্যের কারাদণ্ড

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বৈঠকের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘোষণা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

বদলে যাওয়া নিয়মগুলো হচ্ছে :

এক ) ক্যাচ আউটের সময় দুই ব্যাটসম্যানের প্রান্ত বদল। আগে ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্যাটসম্যান পরস্পরকে অতিক্রম করলে নতুন ব্যাটসম্যানকে নন স্ট্রাইকার প্রান্তে ইনিংস শুরু করতে হতো। কিন্তু এই নিয়ম আর থাকছে না।

নতুন নিয়মে ক্যাচ ধরার সময় দুই ব্যাটসম্যান পরস্পরকে অতিক্রম করলেও স্ট্রাইকে ইনিংস শুরু করবেন নতুন ব্যাটসম্যান।

এক্ষেত্রে ওভারের শেষ বলে ব্যাটসম্যান ক্যাচ আউট হলে স্বাভাবিকভাবে যেমন বোলিং প্রান্ত বদল হয়, তখন নতুন ব্যাটসম্যানকে নন স্ট্রাইক প্রান্ত থেকে ইনিংস শুরু করতে হবে।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নভেম্বরে

দুই ) ইতি টানা হলো মানকাডিং আউটের বিতর্কেও । পূর্বে বোলার বল করার সময় নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান বেরিয়ে গেলে তাকে রান আউট করার বিষয়টি ক্রিকেটীয় চেতনা বিরোধী হিসেবে গণ্য হতো। যদিও আউটের বিধান ছিল। অক্টোবর থেকে এটি বৈধ, এটি হবে রান আউট।

ল-৪১ (আনফেয়ার প্লে) হিসেবে এতদিন অন্তর্ভুক্ত থাকলেও এটি ল-৩৮ (রান আউট) এর মধ্যে জায়গা করে নিচ্ছে।

তিন ) ওয়ানডে ও টেস্টে এখন থেকে ২ মিনিটের মধ্যে নতুন ব্যাটসম্যানকে প্রথম বলের জন্য স্ট্রাইকে আসতে হবে, আগে এই সময়টা ছিল ৩ মিনিট। টি-টোয়েন্টিতে আগের মতোই ৯০ সেকেন্ড সময় থাকছে।

যদি কোনও ব্যাটসম্যান দুই মিনিটের মধ্যে না দাঁড়ান স্ট্রাইকে, তাহলে ফিল্ডিং অধিনায়ক টাইম আউটের আপিল করতে পারবেন।

আরও পড়ুন : মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

চার ) করোনা মহামারির শুরুতে বলে লালার ব্যবহার প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল, এবার এটি স্থায়ীভাবে বন্ধ করা হলো। বল উজ্জ্বল করতে যদি লালা ব্যবহার করা হয় তাহলে সেটা বল বিকৃতির মতো অবৈধ হবে।

পাঁচ ) অক্টোবর মাস থেকে বোলার বল করার জন্য দৌড় শুরুর পর ফিল্ডিং দল তাদের অবস্থান পরিবর্তন করতে পারবেন না। তাহলে ব্যাটিং দলকে ৫ রান দেওয়া হবে এবং ওই বোলারের ডেলিভারি ডেড বল হবে।

ছয় ) ডেলিভারির আগে যদি স্ট্রাইকে থাকা কোনও ব্যাটসম্যান উইকেট ছেড়ে আসতেন, তাহলে আগের নিয়ম অনুযায়ী বোলাররা বল ছুড়ে তাকে রান আউট করতে পারতেন। কিন্তু এখন থেকে এই প্রচেষ্টা ডেড বল ধরা হবে।

আরও পড়ুন : চীন ভাঙার তৎপরতা সহ্য করা হবে না

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে শুধুমাত্র টি-টোয়েন্টিতে ম্যাচ চলাকালে স্লো ওভার রেটিংয়ের শাস্তি দেওয়া হতো। এখন থেকে এই নিয়মটি ওয়ানডেতেও চালু হবে।

পাশাপশি, এখন থেকে ছেলে ও মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হাইব্রিড পিচ ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে অংশগ্রহণকারী দুই দলের সম্মতি লাগবে। বর্তমানে কেবল মেয়েদের টি-টোয়েন্টিতে হাইব্রিড পিচ ব্যবহার করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা