ব্যাটিংয়ে আফগানিস্তান
খেলা

ব্যাটিংয়ে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের চলমান ১৫তম আসরের ১০ম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে আফগানিস্তান ক্রিকেট দল।

আরও পড়ুন: ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিয়েছে পাক অধিনায়ক বাবর আজমের। টস জিতেছেন তিনি। মোহাম্মদ নবীর আফগানিস্তানকে তিনি পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় শ্রীলংকা। দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে দেয় পাকিস্তান।

আরও পড়ুন: ব্যালটে হবে ভোট

মঙ্গলবার সুপার ফোরের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের একিবারে শেষ প্রান্তে রেকর্ড ৭ আসরের শিরোপা জয়ী ভারত।

আজকের ম্যাচে পাকিস্তান জয় পেলে সোজা ফাইনালে চলে যাবে। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাবর আজমরা পাবে শ্রীলংকাকে।

আরও পড়ুন: সড়ক হবে তিন রঙের

তবে আজ আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান যদি হেরে যায় এবং পরের ম্যাচেও পাকিস্তান যদি শ্রীলংকার বিপক্ষে হারে; অন্যদিকে ভারত সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পায় তখন ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের পয়েন্ট সমান ২ হবে। তখন রান রেটে এগিয়ে থেকে ফাইনালে চলে যেতে পারে ভারত।

মূলত এই সমীকরণেই এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে খেলার কিঞ্চিত আশা দেখছে ভারত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা