মামুলি সংগ্রহ বাংলাদেশের
খেলা

মামুলি সংগ্রহ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছে ৭ উইকেটে ১২৭ রান। কুড়ি ওভারের খেলায় ৪৪ বলে রানই করতে পারেনি টাইগার ব্যাটাররা।

আরও পড়ুন: কমছে বাস ভাড়া!

শারজায় টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। মুজিব উর রহমানের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নাঈম শেখ (৬)। দ্বিতীয় ওভার করতে এসেও সেই শেষ বলে উইকেট নেন এই স্পিনার। আনামুল হক বিজয়কে (৫) ফেরান এলবিডব্লুর ফাঁদে ফেলে।

সাকিব আল হাসান নাভিন উল হককে পরপর দুটি চার মেরে ভালো কিছুর আভাস দিলেও বাধা হয়ে দাঁড়ান মুজিব। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ১১ (৯) রানে বোল্ড করেন সাকিবকে।

আরও পড়ুন: ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার

রশিদ খান তার প্রথম ওভার করতে এসেই তুলে নেন মুশফিকুর রহিমের উইকেট। ১ রান করা মুশফিককে এলবিডব্লু করেন এই লেগ স্পিনার।

হালের হার্ড হিটার খ্যাতি পাওয়া আফিফ হোসেনকেও (১২) এলবিডব্লু করে ফেরান রশিদ। ৫৩ রানে ৫ উইকেটে হারিয়ে বিপাকে পড়া দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সকল মানুষের সম্পত্তি

দুজনের জুট থেকে ৩৬ রান। লম্বা সময় অফ-ফর্মে থাকা মাহমুদউল্লাহ আজও রানের থেকে বেশি বল খেলেছেন। রশিদের বলে ক্যাচ দেয়ার আগে ২৭ বলে করেন ২৫ রান। এক ঝাঁক ব্যর্থ ব্যাটারের মাঝে আলো ছড়িয়েছেন কেবল মোসাদ্দেক হোসেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা