যৌন হয়রানির দায়ে ভারতে অ্যামব্রোস বরখাস্ত
খেলা

যৌন হয়রানির দায়ে ভারতে অ্যামব্রোস বরখাস্ত

স্পোর্টস ডেস্ক : যৌন হয়রানির দায়ে ভারতের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোস বরখাস্ত হয়েছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) জন্য সুপ্রিম কোর্টের নিয়োগকৃত অ্যাডমিনিস্ট্রেশন কমিটির সদস্য ড. এস ওয়াই কুরায়েশি জানিয়েছেন এ সংবাদ।

আরও পড়ুন : দেশ এগিয়ে চলছে

শুক্রবার (১ জুলাই) এআইএফএফের বিবৃতিতে প্রথম ইঙ্গিত দেওয়া হয়েছিল, অনূর্ধ্ব-১৭ নারী দলের যৌন হয়রানির ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই বিবৃতিতে অপরাধ কিংবা অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। আজ সেটি প্রকাশ পেলো।

নরওয়ে সফরের সময় ভারত অনূর্ধ্ব-১৭ নারী দলের ঘটনাটি ঘটে। যেখানে নারী দলের এক সদস্যের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন অ্যামব্রোস। তাকে তখন জরুরি ভিত্তিতে ইন্ডিয়া ফিরিয়ে নেওয়া হয়। অ্যাডমিনিস্ট্রেশন কমিটি এ বিষয়ে জিরো টলারেন্সের কথা জানায়।

আরও পড়ুন : চালু হচ্ছে না মোটরসাইকেল

প্রসঙ্গত, অ্যামব্রোসের যৌন হয়রানির ঘটনা এবারই প্রথম নয়, এআইএফএফের কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জলি শাহ বিভিন্ন সাক্ষাৎকারে অ্যামব্রোসের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এমনকি সাবেক ফুটবলার জুহি শাহও অ্যামব্রোসের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা