বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়লে ৭ বছরের জেল
খেলা
কাতার বিশ্বকাপে

বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়লে ৭ বছরের জেল

স্পোর্টস ডেস্ক : আর মাত্র ৫ মাস পরই মাঠে গড়াবে ফুটবলের মহাযুদ্ধ। ফুটবল বিশ্বকাপ মানে দর্শক-সমর্থকদের বিশাল এক মিলনমেলা। তার অনুষঙ্গ হিসেবে সবসময়ই থাকে রাতভর উদ্দাম পার্টি। রাশিয়া, ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকায় হওয়া বিশ্বকাপের শেষ আসরগুলোতে মাঠের খেলা উপভোগের পাশাপাশি মাঠের বাইরেও উদ্দাম জীবন উদযাপন করতে পেরেছেন দেশ-বিদেশের দর্শকরা।

আরও পড়ুন: বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

ফুটবলের মহাযজ্ঞকে ঘিরে লক্ষাধিক যৌনকর্মী ছিলেন ভেন্যুর আশেপাশে, দেশদুটোর পথে-ঘাটে। তবে ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে থাকছে না সেই সুযোগ। দেশটির পুলিশ জানিয়েছে এমন কিছু ঘটলে পরিণতি হবে ৭ বছরের জেল।

দেশটিতে বিবাহ-বহির্ভূত সম্পর্ক আইনসিদ্ধ নয়। ফলে এই বিশ্বকাপে এমন কিছুর দেখা মিলবে না। যদি আইন ভেঙে কোনো পর্যটক এমন কিছু করেও বসেন, সেটার পরিণতিও খারাপ হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সম্প্রতি সংবাদ মাধ্যমকে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘স্বামী-স্ত্রী জুটি না হলে বিশ্বকাপ দেখতে এসে যৌন সম্পর্ক গড়া যাবে না। এবারের আসরে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ থাকবে না। কোনও পার্টি করা যাবে না। নিয়ম না মানলে জেল হতে পারে। বিশ্বকাপে প্রথম বার এভাবে যৌনমিলন নিষিদ্ধ করা হচ্ছে। সমর্থকদেরকে তাই খুব সতর্ক থাকতে হবে।’

আরও পড়ুন: ইউক্রেনে যাচ্ছেন না বাইডেন

শুধু বিবাহ-বহির্ভূত সম্পর্কই নয়, কাতারে সমকামিতাও নিষিদ্ধ। তাই বিশ্বকাপে সমকামি বা রুপান্তরকামিদের স্বাগত জানাতে রাজি নয় কাতার প্রশাসন। এরই মধ্যে সমকামি বা রুপান্তরকামিদের কাছে হোটেল রুম ভাড়া দেওয়া থেকে বিরত রয়েছে তারা।

ফিফা অবশ্য জানিয়েছিল, ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে এই প্রতিযোগিতায় আমন্ত্রিত সবাই। তবে দেশটির বিরুদ্ধে অভিযোগ আছে, ফিফার এই আমন্ত্রণের তোয়াক্কা করছে না কাতার, দেশটিতে যাওয়ার অনুমতি পাচ্ছেন না সমকামী-রূপান্তরকামীরা।

আরও পড়ুন: অপহরণের ছক ফাঁস

এক বিবৃতিতে কাতার ফুটবল সংস্থার সাধারণ সম্পাদক মানসুর আল আনসারি বলেছেন, ‘কাতার খুব রক্ষণশীল দেশ। এখানে অনেক কিছুই সম্ভব নয়। সমকামিতা নিয়ে আপনি আপনার মতাদর্শ যদি প্রকাশ করতে চান, তাহলে সেটা এমন জায়গায় দেখান, যেখানে এটা আইনসিদ্ধ।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা