বিশ্ব রেকর্ড গড়লেন বাবর আজম
খেলা

বিশ্ব রেকর্ড গড়লেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক : ফুটবল জগতে মেসি-রোনাল্ডো আর ক্রিকেটে বাবর আজম, মাঠে নামলেই নিত্যনতুন রেকর্ড গড়া তাদের স্বভাব।

আরও পড়ুন : ভালো নির্বাচন করতে পারবো

ফর্মের তুঙ্গে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম রানের বন্যা বইয়ে দিচ্ছেন আর রেকর্ড জমাচ্ছেন।

সেঞ্চুরি হাঁকানো তার নেশায় পরিণত হয়েছে। তবে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পাননি বাবর। ৭৭ রানের ইনিংস খেলে আউট হয়ে যান। কিন্তু তাতে রেকর্ড গড়া থেকে তাকে থামানো যায়নি।

আরও পড়ুন : কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

সময়ের অন্যতম সেরা এ ব্যাটার ওই ইনিংসের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৯ ইনিংসে ফিফটির বিশ্বরেকর্ড গড়েছেন। এই রেকর্ড গড়ার পথে তিনি ভেঙেছেন স্বদেশি কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের রেকর্ড।

যদিও শুক্রবার ( ১০ জুন ) এর চেয়েও বড় একটি রেকর্ড গড়তে পারেননি বাবর। তা ছিল ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে টানা ৪ ওয়ানডেতে সেঞ্চুরি করার কীর্তি।

আরও পড়ুন : আশা করি, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন

কিন্তু ইনিংসের ৩৬তম ওভারে আকিল হোসেনের বলে ফিরতি ক্যাচ দিয়ে ৭৭ রানে থামতে হয় বাবরকে। সেই কীর্তি না গড়া হলেও ফিফটির রেকর্ডটি বাবর করে ফেলেন ৬৭ বল খেলে। ২৭.৪ ওভারে সেই আকিলের বল লনঅনে পুশ করে ৫০ পূরণ করেন বাবর।

এরই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে বাবরের টানা ৯ম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে টানা এত ইনিংসে ফিফটি নেই আর কারও।

আরও পড়ুন : নতুন রেকর্ড যুক্তরাষ্ট্রে পেট্রোলের দামের

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মার্চে করাচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করেছিলেন বাবর।

এর পর বাবরের খেলা ইনিংসগুলো হলো— ৬৭, ৫৫, ৫৭, ১১৪, ১০৫*, ৬৬, ১০৩ ও ৭৭ রানের। তিনি ভেঙেছেন জাভেদ মিঁয়াদাদের করা টানা ৮ ইনিংসে ফিফটির রেকর্ড।

আরও পড়ুন : প্লাবিত হচ্ছে তিস্তার বিস্তীর্ণ এলাকা

প্রসঙ্গত, ক্রিকইনফো’র তথ্যমতে ১৯৮৭ সালের ২৪ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত টানা ৮ ওয়ানডে ইনিংসে ৫০ ছুঁয়েছিলেন মিঁয়াদাদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা