আর্জেন্টিনার টিকিটের চাহিদা তুঙ্গে
খেলা
কাতার বিশ্বকাপ-২০২২

আর্জেন্টিনার টিকিটের চাহিদা তুঙ্গে

স্পোর্টস নিউজ ডেস্ক : সম্ভবত কাতার বিশ্বকাপ হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, আর সেজন্যই মনে হয় বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো নিয়ে সমর্থকদের মাঝে বাড়তি আগ্রহ এবং উত্তেজনা তুঙ্গে।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

শুক্রবার (২৯ এপ্রিল) বিশ্বকাপের টিকিটের জন্য সাধারণ সমর্থকদের আবেদনের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর সেখানে দেখা গেছে, আর্জেন্টিনার ম্যাচগুলোর টিকিটের জন্যই সবচেয়ে বেশি সংখ্যক সমর্থকদের আবেদন।

ফিফার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৩৫ লাখ টিকিটের অনুরোধ পেয়েছে তারা। আর নির্দিষ্ট ম্যাচের হিসাবে যথারীতি বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আসন্ন বিশ্বকাপের ফাইনালের টিকিটের পরই রয়েছে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য সমর্থকদের বেশি আগ্রহ। গ্রুপ পর্বে মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচগুলো টিকিট আবেদনের দিক দিয়ে দর্শকদের আগ্রহ তালিকার শীর্ষে রয়েছে।

এছাড়া বিশ্বের শক্তিধর দুই দেশ ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটি নিয়েও দর্শকদের উন্মাদনার কথা জানিয়েছে ফিফা।

আরও পড়ুন : ক্ষমতা ছাড়তে প্রস্তুত লঙ্কান প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে রয়েছে। বিশ্বকাপ শুরুর পরদিন ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর ২৬ নভেম্বর মেক্সিকো এবং ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন মেসিরা।

ফিফা জানিয়েছে, কাতার বিশ্বকাপের টিকিটের জন্য ব্যাপক চাহিদা রয়েছে। এবারের বিশ্বকাপে সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ থাকবে ২০ লাখ টিকিট। আর স্পন্সর ও ফিফা সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য থাকছে ১২ লাখ টিকিট।

আরও পড়ুন : ঈদুল ফিতর কবে জানা যাবে কাল

রাশিয়া বিশ্বকাপের তুলনায় কাতার বিশ্বকাপের টিকিটের দাম বেশি। এএফপি জানিয়েছে, ২০১৮ বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপে টিকিটের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ। তবে কাতারের নাগরিক এবং অভিবাসী শ্রমিকরা অনেক কম দামে টিকিট পাবেন, বাংলাদেশী মুদ্রায় মাত্র ৮৫০ টাকায় টিকিট পাবেন তারা।

আরও পড়ুন : তীব্র দাবদাহে পুড়ছে ভারত

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের ফাইনাল দেখতে খরচ করতে হবে ১ লাখ ৩৮ হাজার টাকারও বেশি, যা রাশিয়া বিশ্বকাপের চেয়ে ৪৫ শতাংশ বেশি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা