ফলোঅন শঙ্কায় বাংলাদেশ
খেলা

ফলোঅন শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টস নিউজ ডেস্ক : তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্তর জুটিটা আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ তৈরি করেন দক্ষিণ আফ্রিকা শিবিরে। এই পার্টনারশিপ ভাঙতে একের পর বোলার পরিবর্তন করেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। তাতে সফল হলেন তিনি।

আরও পড়ুন : হৃদয় মণ্ডলের প্রতি অবিচার করা হবে না

ভিয়ান মুল্ডার তামিমকে ফেরাতেই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। শেষ বিকেলের ব্যাটিং বিপর্যয়ে পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিন শেষে ফলোঅনের শঙ্কায় অধিনায়ক মুমিনুল হকের দল।

৫ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ১৩৯ রান দ্বিতীয় দিনের খেলা শেষে । প্রথম ইনিংসে স্বাগতিকদের থেকে এখনো ৩১৪ রানে পিছিয়ে টাইগাররা। ফলোঅন পার করতে হলে অন্তত ২৫৪ রান করতে হবে সফরকারীদের, অর্থাৎ এখনো প্রয়োজন ১১৫ রান।

এ অবস্থায় দাঁড়িয়ে যা শুধু কষ্টকরই নয়, বেশ চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ জিততে আগামীকাল (রোববার) ম্যাচের দ্বিতীয় দিনে মুশফিকুর রহিম ৩০ আর ইয়াসির আলি রাব্বি ৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন। হাতে একমাত্র স্বকৃত ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।

এদিকে ৫ উইকেট হারিয়ে ২৭৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। দাপুটে ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে এই সেশনে যোগ করে ১০৬ রান। দ্বিতীয় সেশনে বাকি ৩ উইকেট হারিয়ে অলআউট হলেও প্রোটিয়াদের স্কোর বোর্ডে জমা হয় আরো ৬৯ রান। ৪৫৩ রানে গুটিয়ে যায় স্বগাতিকরা।

আরও পড়ুন : মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ইমরান খান

বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম একাই নেন ৬ উইকেট। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে দেড়শ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি।

তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ দল। হারিয়ে বসে ডারবান টেস্টের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়কে। ডুয়ানে অলিভিয়ের করা বলটি পিচ করে বাইরে বেরিয়ে যায় অনেকটা।

জয় সুইংয়ের অপেক্ষা না করেই পা বাড়িয়ে ড্রাইভ করেন। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় প্রথম স্লিপে। রানের খাতা খোলার আগেই ফেরেন এই ওপেনার।

প্রথম ওভারে উইকেট পড়লেও দলকে চাপ অনুভব করতে দেননি প্রায় এক বছর পর টেস্ট দলে ফেরা তামিম। তিনে নামা বাঁহাতি শান্তকে সঙ্গে নিয়ে রক্ষণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের শাসন করেন তিনি।

আরও পড়ুন : পূর্ব ইউক্রেনের নাগরিদের পালানোর আহ্বান

ওয়ানডে স্টাইলে ব্যাট করে দুইজনেই ছুঁটতে থাকেন ব্যক্তিগত ফিফটির পথে। এই জুটি প্রোটিয়াদের মাথা ব্যথার কারণ হলে একের পর এক বোলার পরিবর্তন করেন এলগার।

ইনিংসের ২১তম ওভারে ফিরেই অধিনায়কের আস্থার মান রাখেন ভিয়ান মুল্ডার। ফেরান আগ্রাসী হয়ে ওঠা ওপেনার তামিমকে। মুল্ডারের রাউন্ড দা উইকেটে করা ডেলিভারি অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকেম অন সাইডে খেলার চেষ্টায় তামিম ব্যাটের মুখ ঘুরিয়ে ফেলেন একটু আগেই। বল লাগে প্যাডে।

নিশ্চিত আউট জেনেই রিভিউ নেননি তামিম। ৮ চারে ৫৮ বলে ৪৭ করে ফেরেন তিনক। দ্বিতীয় উইকেটে শান্তর সঙ্গে জুটির সমাপ্তি ৭৯ রানে।

তামিমের আউটের পর ধ্বস নামে বাংলাদেশ শিবিরে। মুল্ডার এবার ফেরান শান্তকে। তামিমের মতো শান্তও অন সাইডে খেলতে গিয়ে ব্যাটের মুখ ঘুরিয়ে ফেলেন আগেই। বল লাগে প্যাডে।

আরও পড়ুন : দেশ শান্তিতে আছে এটা কারো পছন্দ হচ্ছে না

আম্পায়ার আউট না দিলে রিভিউ আবেদন করে সফল হয় দক্ষিণ আফ্রিকা। শান্ত আউট হন ৭৪ বলে ৩৩ করে। এরপর একে একে ফেরেন মুমিনুল (৬) আর লিটন দাস। ৮২ থেকে ১২২, এই ৪০ রান তুলতে ৪ উইকেট হারিয়ে বিপাদে টাইগাররা।

পরে অবশ্য দলকে আর বিপদে পড়তে দেননি মুশফিক। রাব্বিকে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলে দ্বিতীয় দিন শেষ করেন তিনি। দুইজনের অবিচ্ছেদ্য পার্টনারশিপ থেকে আসে ১৭ রান। দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ১৩৯ রান।

প্রথম ইনিংসে এখনো ৩১৪ রানে পিছিয়ে টাইগাররা। ফলোঅন পার করতে হলে অন্তত ২৫৪ রান করতে হবে সফরকারীদের, অর্থাৎ এখনো প্রয়োজন ১১৫ রান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা