অস্ট্রেলিয়া সিরিজ থেকে পিসিবির আয় ২০০ কোটি!
খেলা
অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ

পিসিবির আয় ২০০ কোটি!

স্পোর্টস ডেস্ক : বিশ্বে পাকিস্তান ক্রিকেট নিয়ে তুলনামূলকভাবে ব্যাপক আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় শুধুমাত্র অস্ট্রেলিয়া সিরিজ থেকেই মোটা অঙ্কের লাভের মুখ দেখেছে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। রমিজ রাজার মতে, এটি অনেক বড় অর্জন।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করার নির্দেশ

সম্প্রতি পাকিস্তান ক্রিকেটকে দেওয়া এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, অস্ট্রেলিয়া সিরিজে যেসব লক্ষ্য ছিল, সবগুলোই পূরণ করতে সফল হয়েছি আমরা। নিরাপত্তা, কোয়ালিটি ক্রিকেট কিংবা দর্শকের কথা বলুন, পাকিস্তান ক্রিকেটের জন্য এটি দারুণ ব্যাপার।

পিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তান ক্রিকেটকে আর্থিকভাবে শক্তিশালী করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন রমিজ রাজা। সেটি এরই মধ্যে করতে শুরু করেছেন তিনি।

আরও পড়ুন : বাজেট পেশে প্রস্তুতি নিতে সংসদকে চিঠি

সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন, কেবল অস্ট্রেলিয়া সিরিজ থেকেই পিসিবির আয় ২০০ কোটির বেশি। তিনি বলেন, ‘আর্থিক দিক দিয়ে আমরা অতীত রেকর্ড ভেঙেছি। কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে ২০০ কোটি রুপি আয় করবো।

প্রসঙ্গত, গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তানে গিয়েও না খেলে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। কারণ হিসেবে নিরাপত্তা শঙ্কার কথা বলেছিল তারা। যা নিয়ে চরম অপমানিত বোধ করে পিসিবি এবং এর কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি নেয়।

আরও পড়ুন : শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে

তাছাড়া কিউইদের হঠাৎ করে সফর বাতিল, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সব পরিস্থিতি পাল্টে যায়। ভারত ও নিউজিল্যান্ডকে দাপটের সঙ্গে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। এর পরই পাকিস্তান ক্রিকেট নিয়ে বিশ্ববাসীর ধারণা বদলে যায়।

আরও পড়ুন : ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশ

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেটি এরই মধ্যে খেলে গেছে অজিরা। তার আগে সফলভাবে পিএসএলের সপ্তম আসরের আয়োজনও করেছে পিসিবি।

পিএসএল থেকে প্রচুর অর্থ আয়ের কথা জানিয়েছিল পিসিবি। ফ্রাঞ্জাইজি টুর্নামেন্টটির এবারের আসরটি বিশ্বের সব জায়গায় সম্প্রচার হয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও একই অবস্থা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা