আগামী বছর হবে সাফ ফুটবল
খেলা
করোনা ভাইরাস

পেছালো সাফ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ বছরের সেপ্টেম্বরে ঢাকায় হওয়ার কথা ছিল সাফ ফুটবল টুর্নামেন্ট। তবে করোনার কারণে গত মার্চ থেকে যেখানে দেশের সব ক্রীড়াই যেখানে বন্ধ সেখানে সাফ নিয়েও ছিল শংকা।

সাফের সাত সাধারণ সম্পাদকের ভার্চুয়াল সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বছরের সাফ ফুটবল পিছিয়ে নেয়া হয়েছে আগামী বছর পর্যন্ত। তবে ২০২১ সালের কবে এই টুর্নামেন্ট হবে সেই তারিখ এখনো নির্ধারিত হয়নি।

সভা শেষে এক ভিডিও বার্তায় এই তথ্য জানান সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন, এছাড়া এ বছর সাফের যেসব বয়স ভিত্তিক টুর্নামেন্ট করার কথা ছিল সেগুলোও পেছানো হয়েছে।

সেসব টুর্নামেন্টের বিষয়ে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি আবারো আলোচনা হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ডিসেম্বরে একটা বা দুটো বয়সভিত্তিক সাফ ফুটবল টুর্নামেন্ট হতে পারে। নয়তো এসব টুর্নামেন্টও পিছিয়ে আগামী বছর পর্যন্ত নেয়া হতে পারে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা