সাকিব আল হাসান
খেলা

অবশেষে দেশে ফিরছেন সাকিব

সান নিউজ ডেস্ক: অবশেষে দেশে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মা, শাশুড়ি ও তিন সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই খবর জানার পরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়ানে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটা খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

আরও পড়ুন: সাকিব খেলছে, এটা বিরাট ব্যাপার

তবে ওয়ানডে সিরিজ শেষ করে বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশের বিমান ধরবেন সাকিব। এমিরেটসের একটি ফ্লাইটে তার বিমানের টিকিট কাটা হয়েছে, জানিয়েছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।

তবে একই দিন সাকিবের সঙ্গে ফিরবেন আরও চার ক্রিকেটার। ওয়ানডে সিরিজ শেষে সর্বমোট পাঁচজন দক্ষিণ আফ্রিকা ছাড়বেন। তারা হলেন-সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। সাকিব দুই ম্যাচ সিরিজের টেস্ট স্কোয়াডে থাকলেও বাকিরা সাদা পোশাকের ফরম্যাটে দলে নেই। এজন্য বৃহস্পতিবারই দেশে ফিরে আসছেন তারা। তবে মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ভারত যাবেন নাকি আগে দেশে আসবেন সেই বিষয়টি এখনো পরিস্কার নয়।

দক্ষিণ আফ্রিকা থেকে নির্বাচক হাবিবুল বাশারসহ দলের একাধিক সদস্য গণমাধ্যমকে বলেন, ‘সাকিব কাল বৃহস্পতিবার (২৪ মার্চ) ফিরে যাচ্ছেন। তার সঙ্গে ওয়ানডে দলের সদস্য যারা টেস্ট দলে নেই তারাও চলে যাবেন। তবে সবার এক ফ্লাইটে টিকিট পাওয়া যায়নি। ভিন্ন ভিন্ন ফ্লাইটে যাবেন তারা।

এর আগে তৃতীয় ওয়ানডে না খেলেই সাকিব দেশে ফিরে আসছেন, শুরুতে এমন কথা শোনা যাচ্ছিল। কিন্তু পরে ঢাকায় পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হওয়ার খবর শুনে তৃতীয় ওয়ানডেটা খেলার সিদ্ধান্ত নেন সাকিব।

বৃহস্পতিবার সাকিব দেশে ফিরে আসলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট যে খেলতে পারবেন না, সেটি একরকম নিশ্চিত। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু প্রথম টেস্ট।

আরও পড়ুন: জেসন রয়ের নিষেধাজ্ঞায় রহস্য

এরপর পোর্ট এলিজাবেথে ৮ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে। তার আগে অনেকটা সময় পাওয়া যাবে। যদি এর মধ্যে পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা ‘দুশ্চিন্তামুক্ত’ থাকার মতো হয়ে যায়, তবে দ্বিতীয় টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় উড়াল দিতে পারেন সাকিব।

তবে সবকিছু নির্ভর করছে তার মানসিক এবং তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থার ওপর। সাকিব টেস্টে খেলবেন কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার তার ওপরই ছেড়ে দিয়েছে বিসিবি।

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাকিব আল হাসানের মা শিরিন আক্তার। সঙ্গে একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। তারাও ভর্তি আছেন দাদির সঙ্গে। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠান্ডা-জ্বরে ভুগছেন। সব মিলিয়ে পারিবারিকভাবে বেশ সংকটময় মুহূর্ত পার করছেন টাইগার অলরাউন্ডার।

একই সঙ্গে সাকিবের শ্বাশুড়িও ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা