দক্ষিণ আফ্রিকায় জয়ের খোঁজে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল
খেলা

দক্ষিণ আফ্রিকায় জয়ের খোঁজে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের টাইগারদের বিদেশ সফর মানেই যাওয়ার আগে প্রতিশ্রুতির ফুলঝুরি। এবার দক্ষিণ আফ্রিকা সফরেও এর ব্যতিক্রম ঘটেনি।

আরও পড়ুন:সরকারের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চলছে

এদিকে টাইগারদের পরিসংখ্যান বলছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের রেকর্ড আছে। তবে সেই পরিসংখ্যাই যে দিচ্ছে ভয়ংকর বার্তা, দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক সিরিজে কোনো ম্যাচই জেতেনি বাংলাদেশ।

নেলসন ম্যান্ডেলার দক্ষিণ আফ্রিকায় একটি জয়ের সন্ধানে বাংলাদেশ দল। সাকিব আল হাসান যেমন দেশ ছাড়ার আগে বলে গেলেন, আমরা যদি সিরিজ জিততে পারি খুবই ভালো হবে। অন্তত একটা ম্যাচও যদি জিততে পারি আমার কাছে মনে হয় সেটাও ভালো রেজাল্ট হবে।

শুক্রবার (১৮ মার্চ) সেই জয় নামক সোনার হরিণের খোঁজে বাংলাদেশ সময় বিকেল ৫টায় মুখোমুখি হবে দুই দল।

আরও পড়ুন:ইউক্রেনে পাঁচ হাজার শিশুর জন্ম!

টাইগারদের অধিনায়ক তামিম ইকবাল বলছিলেন, আমরা এখানে এসেছি ভালো ক্রিকেট খেলার জন্য। জয়ের চিন্তা করেই আমরা মাঠে নামবো। তবে কাজটি একেবারেই সহজ নয়।

আরও পড়ুন:৩০ ক্রু নিয়ে ডুবল আমিরাতের জাহাজ

এদিকে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে বেশ শক্ত অবস্থানে বাংলাদেশ দল। ১৫ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। কিন্তু এবার চ্যালেঞ্জটা যে বেশ শক্ত।

আরও পড়ুন:নিউজিল্যান্ডে ২৯ তিমির মৃত্যু

প্রোটিয়ারদের বিপক্ষে তাদের ঘরের মাঠে ৯ ওয়ানডে খেলে সবগুলোতে হার লাল-সবুজের প্রতিনিধিদের। সব মিলিয়ে এই ফরম্যাটে ২১ বারের মুখোমুখি দেখায় ৪ জয়ের বিপরীতে হার ১৭টি। তবে এবার হারের আগেই পরাজয় মানতে রাজি নয় বাংলাদেশ। চ্যালেঞ্জ নিতে চায় তারা।

আরও পড়ুন:নদীতে গোসল করতে নেমে ২ স্কুলছাত্র নিখোঁজ

দক্ষিণ আফ্রিকা বধের মিশনে বাংলাদেশ দল বড় সমর্থন পাচ্ছে স্বাগতিকদের থেকেই! দলের মূল কোচ রাসেল ডমিঙ্গো এর আগে প্রোটিয়া দলের দায়িত্বে ছিলেন, তাদের শক্তিমত্তা আর দুর্বলতা ভালোই জানা তার। সঙ্গে নিজ দেশের কন্ডিশন আর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে করণীয় বুঝিয়ে দিচ্ছেন তামিমদের।

আরও পড়ুন:প্রাথমিকে কোটা বাতিলের দাবি

তবে মূল কাজটা যে করতে হবে খেলোয়াড়দেরই, সেটা বেশ ভালোই জানা টাইগারদের। এজন্য সিরিজ জয়ের ভাবনা দূরে সরিয়ে সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম ম্যাচটি জিততে মরিয়া বাংলাদেশ। ফলে সাজাতে পারে ৩ পেসার আর ২ স্পিনারের সমন্বয়ে একাদশ।

আরও পড়ুন:রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা