টেস্টে বাংলাদেশের ২০ বছর
খেলা
বাংলাদেশ ক্রিকেট

টেস্টে ২০ বছর

ক্রীড়া প্রতিবেদক:

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২০ বছর পূর্ণ হলো বাংলাদেশের। ২০০০ সালের ২৬ জুন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সভায় এই মর্যাদাপূর্ণ স্ট্যাটাস পেয়েছিল লাল-সবুজের দেশ।

স্ট্যাটাস পাওয়ার দুই দশক পূর্তি উপলক্ষ্যে তখনকার বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী অনুভূতি জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। তিনি বলেন, সে সময় বাংলাদেশকে তারা এমনভাবে উপস্থাপন করেন যাতে টেস্ট স্ট্যাটাস পেলে শুধু বাংলাদেশই নয়, উপকৃত হবে গোটা ক্রিকেট বিশ্ব। পূর্ণ সদস্য হিসেবে পর্যাপ্ত অবকাঠামো সুবিধা তেমন না থাকলেও ভবিষ্যতে সেসবের অভাব হবে না-এই চ্যালেঞ্জ নিয়েই আইসিসি সভায় বাংলাদেশকে উপস্থাপন করেন সে সময়কার বোর্ড সদস্যরা।

সাবের হোসেন চৌধুরী বলেন, পরবর্তী বোর্ড কর্মকর্তারা হয়তো খুব ভালভাবে অবকাঠামো নির্মান বা আন্তর্জাতিক ম্যাচ সফলভাবে আয়োজন করতে পেরেছে। কিন্তু ক্রিকেটের মূল যে জায়গা তৃণমূল পর্যায়, সে ব্যাপারে এখনো উদাসীন বিসিবি।

বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ১১৯ টেস্ট। জিতেছে ১৪টি, ১৬ ম্যাচ ড্র এবং হেরেছে ৮৯টি ম্যাচ। ২০ বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময় দলগুলোর মধ্যে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। এখনো সেই ১০ নম্বরেই আটকে আছে (যদিও বর্তমান আইসিসি র‌্যাংকিংয়ে ৯ নম্বরে বাংলাদেশ, আফগানিস্তান বাংলাদেশের ওপরে থাকলেও র‌্যাংকিংয়ে ঢুকতে পর্যাপ্ত টেস্ট না খেলায় দলটি তালিকায় নেই, তাই বাংলাদেশ নবম স্থানে)।

তার মতে, বড় দৈর্ঘ্যের ম্যাচ বাংলাদেশে ঘরোয়াভাবে হয় না বললেই চলে। এমনকি যেসব ম্যাচ হয় সেখানে ভেন্যু, উইকেট নিয়েও অনেক প্রশ্ন থাকে। এসবের জন্য ঘরোয়া ক্রিকেটে ম্যাচ গড়াপেটা সহ ফলাফল আগে থেকেই জানা যায় বলেও অভিযোগ করেন। এমনকি এই ২০ বছরে একজন আম্পায়ারও আইসিসি এলিট প্যানেলে কেন নেই তা নিয়েও প্রশ্ন তোলেন সাবের হোসেন চৌধুরী। সব কিছুর জন্য বর্তমান বোর্ড সদস্যদের সদিচ্ছাকেও দায়ী করেন সাবেক এই সভাপতি। তিনি বলেন, স্বচ্ছতা থাকলে সবাই তার নিজের কাজের প্রতি সৎ থাকতো। স্বচ্ছতা নাই বলেই উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য তার।

বাংলাদেশের ম্যাচগুলোর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট জয়টা অবশ্যই মধুর স্মৃতি বলে মন্তব্য তার। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়টাকেও স্মরনীয় বলে উল্লেখ করেন তিনি। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে লজ্জার টেস্ট ঘটনা বলতে, আফগানিস্তানের বিপক্ষে গত বছরের হারটাকে উল্লেখ করেন সাবের হোসেন চৌধুরী। ২০১৭ সালে অর্থাৎ তিন বছর আগে স্ট্যাটাস পাওয়া একটি দেশের কাছে হার যে কোন পূর্ণ সদস্যের জন্য লজ্জার বলে মন্তব্য করেন সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরী।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা