মার্সিয়ালের হ্যাটট্রিকে ম্যান ইউ’র জয়
খেলা
ম্যান ইউনাইটেডের জয়

মার্সিয়ালের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে মার্সিয়ালের হ্যাটট্রিকে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-০ গোলে হারিয়েছে তারা শেফিল্ড ইউনাইটেডকে।

নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম সুযোগেই গোলে করে দলকে এগিয়ে নেন অ্যান্থনি মার্সিয়াল। ম্যাচের ৭ মিনিটে রাশফোর্ডের বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

৪৪ মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন মার্সিয়াল। বিসাকার নিচু ক্রসে প্রতিপক্ষ গোলরক্ষককে ফাঁকি দেন তিনি।

মার্সিয়াল হ্যাটট্রিক পূরণ করেন ৭৪ মিনিটে। রাশফোর্ডের সঙ্গে জুটি গড়ে পান সাফল্য।

৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত ম্যান ইউনাইটেড।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা