অলরাউন্ডার জাহানারা আলম (ছবি: সংগৃহীত)
খেলা

নারী বিশ্বকাপে বাংলাদেশ দলে ফিরলেন জাহানারা

স্পোর্টস করেসপন্ডেন্ট : আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপ ঘিরে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে ফেরানো হয়েছে আলোচিত অলরাউন্ডার জাহানারা আলমকে।

কমনওয়েলথ গেমস বাছাইয়ে টাইগ্রেস দলে শৃঙ্খলাজনিত কারণ দেখিয়ে জাহানারাকে রাখা হয়নি। সেখানে তাকে না রাখা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। অবশেষে নিজের জায়গা ফিরে পেয়েছেন তিনি। তবে জাহানারা ফিরলেও অভিজ্ঞ স্পিনার খাদিজা তুল কুবরা দলে ফিরতে পারেননি। শৃঙ্খলাজনিত কারণে তিনিও ছিলেন না কমনওয়েলথ গেমস দলে।

এদিকে নিউজিল্যান্ডে আগামী মার্চে শুরু হবে নারীদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্ব আসরের পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে পরদিন (৫ মার্চ)। বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এবারই প্রথম মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ।

আরও পড়ুন: তামিম ঝড়ে সিলেটকে উড়িয়ে দিল ঢাকা

বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম ও সানজিদা আক্তার মেঘলা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা