টিম আফগানিস্তান (ছবি: সংগৃহীত)
খেলা

ভারত-পাকিস্তানকে পেছনে ফেলল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলের ৫ নম্বর স্থান দখলে নিয়েছে আফগানিস্তান। এক লাফে ৭ ধাপ এগিয়ে দেশটি পেছনে ফেলে দিয়েছে ভারত-পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে।

এদিকে পয়েন্ট তালিকার ১২ নম্বরে থেকে সিরিজ শুরু করা আফগানিস্তান নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করে উঠে গেছে পাঁচে। ৬০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার ওপরে অবস্থান করছে দেশটি।

টেবিলের শীর্ষে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচ থেকে ৯৫ পয়েন্ট। বাংলাদেশ ১২ ম্যাচ থেকে ৮০ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ১৮ ম্যাচ থেকে ৬৮ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড তৃতীয় এবং সমান ম্যাচ থেকে ৬২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে চার নম্বর স্থানে।

ষষ্ঠ স্থানে আছে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ হয়েছে ৬০ পয়েন্ট। সাত নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের সংগ্রহ ১২ ম্যাচ থেকে ৫০ পয়েন্ট। ৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান আট। আর ৯ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে পাকিস্তান অবস্থান করছে ৯ নম্বরে।

আরও পড়ুন: আর টি-২০ খেলবেন না তামিম

এছাড়া ১০ ম্যাচ থেকে ৩৯ পয়েন্টে দক্ষিণ আফ্রিকা দশম ও ১২ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে একাদশ এবং ৩ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে দ্বাদশ স্থানে। ৭ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস অবস্থান করছে তালিকার শেষে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা