খেলা

শ্রীলংকাকে ১২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে লিগের শেষ ম্যাচে শাহেদা আক্তার রিপা ও আফেইদার হ্যাটট্রিকের সুবাদে শ্রীলংকাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।

রোববার (১৯ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শীর্ষ দল হিসেবে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশের মেয়েরা। তবে ভারতের কাছে নেপালের হারে ফাইনালে যেতে বাংলাদেশের দরকার ছিল এক পয়েন্ট। সবচেয়ে দুর্বল শ্রীলংকার বিরুদ্ধে অনায়াসে জয় তুলে নেয় মারিয়া মান্দা, আঁখি খাতুনরা।

জানা গেছে, ভারতের কাছে হারলেও বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচের দিকে তাকিয়ে ছিল নেপাল। শ্রীলংকা জিতলে ভারতের সঙ্গে ফাইনাল খেলতো তারা। কিন্তু বাংলাদেশের জয়ে গতবারের রানার্সআপ নেপালেরও বিদায় ঘণ্টা বেজে গেছে।

প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল দিয়েছে স্বাগতিকরা। এই টুর্নামেন্টে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।

মাত্র দুই মিনিটের মাথায় বক্স থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন স্বপ্না রানী (১-০)। মিনিট পাঁচেক পর বাঁ প্রান্ত দিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন ঋতুপর্ণা চাকমা।

১৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে ঢুকে তৃতীয় গোলটি করেন শাহেদা আক্তার রিপা। ৪৩ মিনিটে আঁখির বাড়িয়ে দেওয়া বল গোলকিপারের মাথার উপর দিয়ে জালে জড়ান ঋতুপর্ণা। ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে দূলপাল্লার শটে আরও একবার শ্রীলংকার জাল কাঁপান আঁখি খাতুন। পরের মিনিটে বাংলাদেশকে আরও এগিয়ে দেন রিপা।

৫৪ মিনিটে দূর থেকে ডান পায়ের শটে বাংলাদেশের সপ্তম গোলটি করেন আফেইদা। ৭০ মিনিটে বক্সের প্রায় ৪০ গজ দূর থেকে দারুণ শটে গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আফেইদা।

৭৭ মিনিটে আনুচিং মোগিনীর গোলে ব্যবধান দাঁড়ায়। মিনিট চারেক পর বাঁ প্রান্ত দিয়ে দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূর্ণ করেন আফেইদা। ৮৬ মিনিটে দলের হয়ে ১১তম গোলটি করেন উন্নতি খাতুন। পরের মিনিটে বক্সের ভেতর জটলায় বল পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে ম্যাচের দ্বিতীয় হ্যাটট্রিক করেন রিপা।

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। লিগ পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা