খেলা

বাংলাদেশকে পাকিস্তানের হোয়াইটওয়াশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। তবে আর মাত্র ২৪ মিনিট টিকতে পারলেই ম্যাচটা বাঁচিয়ে দিতে পারতো বাংলাদেশ। কিন্তু হলো না, ৮ রান দূরে থাকতেই, ২০৫ রানে অলআউট হয়ে গেছে টাইগার বাহিনী। বাংলাদেশ হেরে গেছে ১ ইনিংস ও ৮ রানের ব্যবধানে। অথচ আর মাত্র ৫.২ ওভার উইকেট থাকতে পারলেই ম্যাচটি ড্র করা যেত। এর আগে সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে ৮ উইকেট জয় লাভ করে পাকিস্তান।

বুধবার (৮ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের শেষ দিন বাংলাদেশের ৩ সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস ও সাকিব আল হাসান কিছুটা হাল ধরেন। তবে লজ্জার হার এড়াতে এই দৃঢ়তাও যথেষ্ট ছিল না।

কিন্তু সাজিদ খানের বলে সাকিব আল হাসান আউট হয়ে যেতেই সব প্রতিরোধ ভেঙে পড়ে। ৬৩ রান করে আউট হন সাকিব। এর আগে দিনের শুরুতে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৭৬ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে পাকিস্তানি বোলিং তোপে আজ মাত্র ১০ রান যোগ করতে পারে টাইগাররা, গুটিয়ে যায় মাত্র ৮৭ রানে।

ফলে ফলোঅনে পড়তে হয় বাংলাদেশকে। কিন্তু পাকিস্তানি বোলারদের সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে পারেননি কেউ। পাকিস্তানের সাজিদ খান ৮ উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে ৩৩ করে বাংলাদেশ সর্বোচ্চ স্কোরার সাকিব। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৩০।

আজ শেষ দিনে বাংলাদেশের পড়েছে মোট ১৩ উইকেট। টেস্টের শেষ দিনে এক দলের এতগুলো উইকেটের পতন এই প্রথম। কৃতিত্বটা লেখা হলো পাকিস্তানের নামে আর ব্যর্থতাটা লেখা হলো বাংলাদেশের নামে।

৭ উইকেটে ৭৬ রানে দিন শেষ করে বাংলাদেশ। সাকিব আল হাসান উইকেটে ছিলেন ২৩ রান নিয়ে। তাইজুল ছিলেন শূন্য রানে। পঞ্চম ও শেষ দিনের শুরুতেই একে একে উইকেট হারায় বাংলাদেশ। সাকিব আউট হন ৩৩ রানে। বাকিরা কোনো রানই করতে পারেননি। যেখানে আর ২৪ রান করতে পারলেই ফলো অন এড়ানো সম্ভব ছিল, সেখানে আগেরদিনের সঙ্গে মাত্র ১১ রান যোগ করেই, ৮৭ রানে অলআউট বাংলাদেশ।

শাহিন আফ্রিদি, হাসান আলি কিংবা সাজিদ খানদের সামনে টিকতে পারেননি তারা। ২ রানে সাদমান ইসলাম, ৬ রানে মাহমুদুল হাসান জয়, ৬ রানে নাজমুল হোসেন শান্ত, ৭ রানে আউট হন মুমিনুল হক।

চা বিরতির ঠিক আগে অকারণে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে ব্যক্তিগত ৪৮ রানেই রান আউট হয়ে ফিরেন মুশফিক। ১৩৬ বল স্থায়ী ইনিংসটি ৩ চারে সাজানো। মুশফিকের বিদায়ের পর থিতু হয়ে ব্যাট করে অর্ধশতক তুলে নেন সাকিব। ৮ চারে ৯০ বলে ফিফটির দেখা পান তিনি। নিজের ৩৪ রানের মাথায় সাকিব আবার দারুণ এক রেকর্ডও গড়েন। দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্টে ৪ হাজার রান ও ২০০ উইকেটের মালিক হন বিশ্বসেরা এই ক্রিকেটার।

পরে মিরাজ আউট হন ১৪ রান করে। তাইজুল ইসলাম করেন ৫ রান। খালেদ আহমেদ ৭ বলে কোনো রান করতে পারেননি। এবাদত হোসেন খেলেন ১৩ বল। তিনিও কোনো রান করতে পারেননি।

শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল বলেন, প্রথম ইনিংসের থেকে আমাদের ভালো করার সুযোগ ছিল। আমরা সাকিব, লিটন ও মুশফিকের কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা ভালো করতে পারিনি।

অন্যদিকে, পাকিস্তানি অধিনায়ক বাবর আজম বলেন, যেভাবে আমাদের ওপেনার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা খেলেছে; বৃষ্টিতে সময় হারানো সত্ত্বেও আমরা কর্তৃত্ব করার মানসিকতা রেখেছিলাম। সাজিদের বল আমাদের দারুন জয় এনে দিয়েছে। ফাস্ট বোলাররা খুব ভালো করেছে এবং আলহামদুলিল্লাহ আমরা জয় পেয়েছি।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৩০০/৪ ডিক্লে.
বাংলাদেশ: (ফলোঅন) ৮৭ ও ২০৫

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা