খেলা

আজ থেকে শুরু হচ্ছে লা লিগা!

স্পোর্টস ডেস্ক:

করোনা সংক্রমণের কারণে যখন পুরো পৃথিবী থমকে গেছে, বাতিল হয়ে গেছে সব পরিকল্পনা, তখনই যেন ক্রীড়াঙ্গনে সুখবর এলো। দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে লা লিগা।

প্রথম দিন মুখোমুখি হচ্ছে সেভিয়া ও রিয়াল বেতিস। সব ম্যাচই হবে দর্শকশূন্য ‘বায়ো-সিকিউরড’ স্টেডিয়ামে এবং যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে। মেসিরা প্রথম ম্যাচ খেলতে নামবেন মায়োরকার বিরুদ্ধে শনিবার (বাংলাদেশ সময় রাত দুইটায় খেলা শুরু)। পাশাপাশি রবিবার রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে এইবারের (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচ শুরু হবে)।

অপর দিকে, বার্সেলোনা ম্যানেজার কিকে সেতিয়েন জানিয়ে দিয়েছেন, লা লিগা নতুন করে শুরু হলে শনিবার মায়োরকার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবেনই লিয়োনেল মেসি। আর্জেন্টিনীয় কিংবদন্তির খেলা সংশয়মুক্ত করতে অনুশীলনে তাঁকে ট্যাকল করতেও অন্যদের নিষেধ করা হয়েছে। মাঝখানে কয়েক দিন মেসি দলের সঙ্গে অনুশীলন না করে একা সময় কাটান ক্লাবের জিমে। তখনই তাঁর প্রথম ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। মেসি দ্রুত অনুশীলনে ফেরায় লা লিগা নিয়ে আগ্রহের পারদ চড়তে শুরু করে। যদিও বার্সেলোনার অন্দরমহলের পরিবেশ একেবারেই স্বস্তিদায়ক নয়। তারা বরখাস্ত করল নোয়েলিয়া রোমেরোকে। এই আধিকারিকের উপরেই দায়িত্ব ছিল ক্লাবের কর্মীদের আচরণের উপরে নজর রাখা এবং কেউ চুক্তিভঙ্গ করছেন কি না জানানোর।

তবে বার্সেলোনায় অন্দরমহলে যতই অশান্তির আবহ চলুক না কেন, দীর্ঘদিন খেলা মাঠে গড়ানোর খবর ক্রীড়াপ্রেমীদের মনে শান্তি দিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা