খেলা

প্রধানমন্ত্রীকে পেয়ে আপ্লুত হামজা

ক্রীড়া প্রতিবেদক: আজ ইন্টারনেটে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার সঙ্গে হাসিখুশি হামজা চৌধুরী। বাংলাদেশের ফুটবলপ্রেমিদের নিকট হামজা পরিচিতি ব্যক্তি। বাংলাদেশি বংশোদ্ভূত এ ফুটবলার বিদেশের মাটিতে খেলছেন।

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে ক্লাব লেস্টার সিটিতে খেলেন এই মিডফিল্ডার।

স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬। এই সম্মেলনে যোগ দিতে সেখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো কাল। লন্ডনের বেথনাল গ্রিনের এই অনুষ্ঠানে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয়। আয়োজনটি করা হয়েছিলো লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলীর পক্ষ থেকে।

হামজার জন্ম ইংল্যান্ডে হলেও বাঙালি পরিবারে জন্ম হওয়ার সুবাদে বাংলার আলো-বাতাস সঙ্গী করে বড় হয়েছেন। বাংলাদেশে হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে তাঁর শিকড় পোঁতা। তাই বাবা দেওয়ান গোলাম মুর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরীকে নিয়ে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

প্রধানমন্ত্রী ও হামজার মধ্যে আলাপ সম্পর্কে হামজার বাবা গোলাম মোর্শেদ চৌধুরী বলেন, হামজাকে প্রধানমন্ত্রী তাঁর ফুটবল প্রেমের কথা বলেছেন। তাঁর নাতিরা ফুটবল খেলতে পছন্দ করেন এবং তাঁর বাবা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলতেন বলে জানিয়েছেন। হামজা লেস্টার সিটির মতো একটা দলে খেলে, এ নিয়েও প্রশংসা করেছেন তিনি।’

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়ে আপ্লুত গোলাম মোর্শেদ চৌধুরী, ‘আমাদের প্রধানমন্ত্রীকে খুব কাছে থেকে দেখেছি। আমার ছেলের কথা তিনি শুনছেন এবং তাঁর গল্প শোনাচ্ছেন। এটি খুবই ভালো লেগেছে।’

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা