ছবি: সংগৃহীত
খেলা

পাকিস্তানের হ্যাট্টিক জয়

স্পোর্টস ডেস্ক: শেষ দিকে সাত বলে চারটি ছয়ে ২৫ রানের অনবদ্য ইনিংস খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ সপ্তম আসরে সুপার টুয়েলভে পাকিস্তানকে হ্যাট্টিক জয়ের স্বাদ পাইয়ে দিলেন আসিফ আলি।

শুক্রবার (২৯ অক্টোবর) গ্রুপ-২এর ম্যাচে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তান ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে। ৩ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পাকিস্তান। অন্য দিকে ২ খেলায় ১ জয়-হারে ২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আফগানরা।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। শুরুটা ভালো হয়নি তাদের। পাকিস্তান বোলারদের তোপে ৭৬ রানে ৬ উইকেট হারায় আফগানরা। পাঁচ বোলার মিলে ছয় উইকেট ভাগাভাগি করেন।

আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই ০, মোহাম্মদ শাহজাদ ৮, রহমানউল্লাহ গুরবাজ ১০, আসগর আফগান ১০, করিম জানাত ১৫ ও নাজিবুল্লাহ জাদরান ২২ রান করে আউট হন।

১৩তম ওভারে ষষ্ঠ উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ নবি ও গুলবাদিন নাইব। উইকেটে সেট হয়ে শেষদিকে দ্রুত রান তুলেন তারা। নবি ও নাইবের ৪৫ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে শুরুর ধাক্কা সামলে লড়াকু পুঁিজ পায় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান করে আফগানরা।

নবি ৫টি চারে ৩২ বলে অপরাজিত ৩৫ এবং নাইব ৪টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে অপরাজিত ৩৫ রান করেন। পাকিস্তানের ইমাদ ওয়াসিম সর্বোচ্চ ২ উইকেট নেন। আর অন্য চার বোলার ১টি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৪৮ রানের টার্গেটের জবাব দিতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় পাকিস্তান। ৮ রান করে ফিরেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। এরপর ৬৩ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ে রাখেন আরেক ওপেনার ও অধিনায়ক বাবর আজম ও ফখর জামান। ২৫ বলে ৩০ রান করা জামানকে শিকার করে আফগানিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন অধিনায়ক নবি।

চার নম্বরে নামা মোহাম্মদ হাফিজ ১০ রান করে রশিদ খানের শিকার হন। আর ১৭তম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২২তম হাফ-সেঞ্চুরি তুলে আউট হন বাবর। ১৮তম ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন ১৯ রান করা শোয়েব মালিকও। এমন অবস্থায় ম্যাচ জয়ের জন্য শেষ ১২ বলে ২৪ রানের প্রয়োজন পড়ে পাকিস্তানের।

আফগানিস্তানের মিডিয়াম পেসার করিম জানাতের করা ১৯তম ওভারের প্রথম, তৃতীয়, পঞ্চম ও শেষ বলে ছক্কা মেরে পাকিস্তানকে আবারো জয়ের বন্দরে নিয়ে যান ডান-হাতি আসিফ আলি। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচেও শেষদিকে ১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছিলেন আসিফ।

আজ ৭ বলে ৪টি ছক্কায় অপরাজিত ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া আসিফ। তার ঝড়ো ইনিংসে শেষ পর্যন্ত ১৯ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান করে টানা তৃতীয় ম্যাচ জিতে পাকিস্তান।

আগামী ২ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। আর ৩১ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে আফগানিস্তান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা