ভারতীয় দলের ডানহাতি পেসার মোহাম্মদ শামি
খেলা

শামির পাশে রাহুল-শচীন-শেবাগ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারের পর গণমাধ্যমে বর্ণবাদী ও বিদ্বেষপূর্ণ আক্রমণের শিকার হন ভারতীয় দলের ডানহাতি পেসার মোহাম্মদ শামি।

মুসলিম হওয়ার কারণে ভারতীয় দলের এ পেসারকে দেশদ্রোহী আখ্যা দিতেও ছাড়েননি আক্রমণকারীরা।

ইনস্টাগ্রামে শামির অ্যাকাউন্টে এই আক্রমণ আছড়ে পড়েছে, যা দেখে ভারতের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই সরব হয়েছেন।

শচীন টেন্ডুলকার থেকে বীরেন্দ্র শেবাগ অনেকেই শামির পাশে দাঁড়িয়ে আক্রমণকারীদের একহাত নিয়েছেন।

রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া হয়েছে এ ঘটনার। রাহুল গান্ধীও পাশে দাঁড়িয়েছেন শামির।

টুইটারে রাহুল লিখেছেন- শামি, আমরা সবাই তোমার পাশে আছি। এদের জীবনটাই ঘৃণায় ভরে গেছে। কারণ ওদের কেউ ভালোবাসে না। ওদের তুমি ক্ষমা করে দাও।

প্রতিবাদ জানিয়েছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও।

তিনি প্রশ্ন তুলেছেন- এগারো জনের দল হেরেছে। তা হলে মাত্র একজনকে নিশানা করা হচ্ছে কেন?

শচীন টেন্ডুলকার টুইটারে লিখেছেন- আমরা যখন টিম ইন্ডিয়াকে সমর্থন করি, তখন টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যকে সমর্থন করি। মোহাম্মদ শামি একজন বিশ্বমানের বোলার। ওর দায়বদ্ধতা নিয়ে প্রশ্নই উঠে না।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা