খেলা

বাংলাদেশের সব খেলা বিকালে

ক্রীড়া প্রতিবেদক: আজ থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের মূল পর্ব! র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা আট দলের প্রথম রাউন্ড শেষে আজ শুরু হচ্ছে সেরা ১২ দলের মূল লড়াই। যার পোশাকি নাম ‘সুপার টুয়েলভ রাউন্ড’।

এটাই আসল বিশ্বকাপ। প্রথম রাউন্ডের দুই গ্রুপ থেকে দুটি করে দল পেয়েছে সুপার টুয়েলভের টিকিট। র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলছে এই পর্বে। এখানেও রয়েছে দুটি গ্রুপ।

শুক্রবার (২২ অক্টোবর) চূড়ান্ত হয়েছে সুপার টুয়েলভের ১২ দল। প্রথম রাউন্ডের সবচেয়ে বড় চমক প্রথমবার টি ২০ বিশ্বকাপে খেলতে এসেই পুঁচকে নামিবিয়ার সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া। নেদারল্যান্ডসের পর কাল আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশটি।

প্রথম রাউন্ডে গ্রুপ রানার্সআপ হওয়ায় সুপার টুয়েলভে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘১’-এ। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলংকা। বাংলাদেশের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া স্কটল্যান্ড সুপার টুয়েলভের গ্রুপ ‘২’-এ লড়বে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ‘এ’ গ্রুপের রানার্সআপ নামিবিয়ার সঙ্গে। দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর দুবাইয়ে ফাইনাল।

বাংলাদেশ সময় আজ বিকাল ৪টায় আবুধাবিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার টুয়েলভের ধুন্ধুমার লড়াই। রাত ৮টায় দুবাইয়ে আরেক হাইভোল্টেজ ম্যাচে টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

গত আসরের দুই ফাইনালিস্ট এবার নিজেদের প্রথম ম্যাচেই পরস্পরের মুখোমুখি। একই ভেন্যুতে আগামীকাল রাত ৮টায় মাঠে গড়াবে সব ম্যাচের সেরা ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ। একইদিনে বিকাল ৪টায় শারজায় শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভে বাংলাদেশের যাত্রা শুরু হবে।

প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে ভারত, পাকিস্তানের গ্রুপে পড়ত বাংলাদেশ। আরব আমিরাতের কন্ডিশনে উপমহাদেশের দলগুলোকে এড়াতে পেরে খুশি হওয়ার কথা মাহমুদউল্লাহদের। যদিও সুপার টুয়েলভে কোনো গ্রুপই সহজ নয়। তবে গ্রুপ ‘১’-এ পড়ায় স্বস্তির একটা জায়গা আছে বাংলাদেশের।

সুপার টুয়েলভে বাংলাদেশের পাঁচটি ম্যাচই হবে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টা)। গ্রুপ ‘২’-এ পড়লে চারটি ম্যাচ ফ্লাডলাইটের আলোয় খেলতে হতো মাহমুদউল্লাহদের। রাতের ম্যাচ এড়াতে পারার সুবিধা হলো শিশিরের প্রভাব নিয়ে ভাবতে হবে না।

শিশির ভেজা বলে স্পিনারদের জন্য বল গ্রিপ করা হয়ে ওঠে চ্যালেঞ্জিং। যেখানে বাংলাদেশের মূল শক্তি স্পিন। ২৪ অক্টোবর সুপার টুয়েলভে যাত্রা শুরু করার পর ২৭ অক্টোবর ইংল্যান্ড, ২৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা