ছবি: সংগৃহীত
খেলা

তবুও তৃপ্ত নন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানকে ২৬ রানে হারিয়েছে টাইগাররা। এতে বিশ্বকাপের মূলপর্বে উঠার আশা জাগিয়েছে তারা। কিন্তু এতেও তৃপ্ত নন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমরা জয় পেয়েছি। তবে বেশকিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আশা করি আজ সবাই খুশি। আমাদের জয় দেখার জন্য এখানে যারা খেলা দেখতে এসেছেন, সেই দর্শকদের ধন্যবাদ জানাই। তাদের জন্য, দেশের জন্য জয় পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সাকিব ও নাঈম অসাধারণ ব্যাট করেছে। এই জুটিতেই আমরা ১৫০ রান ছাড়াতে পেরেছি। কিন্তু আমাদের নতুন বলে আরও ভালো করা উচিত ছিল। বিশেষ করে বেশকিছু ওয়াইড দিয়েছি। এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে এবং এগুলো ঠিক করতে হবে।

পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে জেতার পাশাপাশি স্কটল্যান্ডের কাছে ওমানের হার কামনা করতে হবে টাইগারদের। তবে পিএনজিকে বড় ব্যবধানে হারাতে পারলে বিপদ কেটে যাবে। কারণ নেট রান রেটে এখনও বাংলাদেশের চেয়ে ওমান এগিয়ে। স্কটিশরা ওমানের কাছে হেরে গেলেও নেট রান রেটই শেষ পর্যন্ত বড় ইস্যু হয়ে দাঁড়াবে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগাররা স্বাগতিক ওমানের বিপক্ষে ২০ ওভারে ১৫৩ রান সংগ্রহ করেছে। ওমান ব্যাটে জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানে থেমে যায়। এতে ২৬ রানের দারুণ জয় পায় মাহমুদুল্লাহ রিয়াদের দল।

১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওমান ভালো শুরু করে। খেলার মাঝপথে সেই ধারা আর অব্যাহত থাকেনি। ওমানের হয়ে ওপেনার যতিন্দর সিং সর্বোচ্চ ৩৩ বলে ৪৪ রান করেন। এরপরের অবস্থানে রয়েছেন কাশাপ প্রজাপ ১৮ বলে ২১ রান, মোহাম্মদ নাদিম ১৪ এবং ওমান অধিনায়ক জিসান ১২ রান। বাকিরা কেউ দুই অংকের ঘরে প্রবেশ করতে পারেননি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান তিন উইকেট, মোহাম্মদ সাইফুদ্দিন ও মাহেদী হাসান একটি করে উইকেট শিকার করেছেন।

ওমানের আল আমেরাতে ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সুপার টুয়েলভে খেলতে হলে এ ম্যাচে জয় ছাড়া বাংলাদেশের সামনে বিকল্প ছিল না। বাঁচা-মরার ম্যাচে ওপেনার সৌম্য সরকারে জায়গায় মোহাম্মদ নাইমকে নামানো হয়। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন ওপেনার মোহাম্মদ নাইম। চার নম্বরে নামা সাকিব আল হাসান দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা