খেলা

পাত্তা পেলো না ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার দাবিদার পাকিস্তান। দলটিতে শেষ মুহূর্তে আনা হয় বেশকিছু পরিবর্তন। সেই স্রোতে যুক্ত হন অভিজ্ঞ শোয়েব মালিক, সরফরাজ ও মোহাম্মদ হাফিজ।

কিন্তু একদিন আগেই নিজ দেশের দলের বিষয়ে দেশটির সাবেক ক্রিকেটার জালালুদ্দিন বলেন, বিশ্বকাপে পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নেই।

আর তার নেতিবাচক মন্তব্যের যেন উচিত জবাব দিলো বাবর আজমরা। প্রস্তুতি ম্যাচে টি-টোয়েন্টি অন্যতম সেরা দল ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলো তারা।

৭ উইকেটের বড় ব্যবধানে ক্যারিবীয়দের হারিয়েছে পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে উইন্ডিজের দেওয়া ১৩১ রানের টার্গেট ১৫.৩ ওভারেই টপকে যায় বাবর আজমরা। এ জয়ের নায়ক অধিনায়ক বাবর আজম ও ফখর জামান।

৪১ বলে তার ৫০ রান ও পরে ফখর জামানের ২৪ বলে ৪৬ রানের টর্নেডো ইনিংসে ভর করে লক্ষ্যে পৌঁছে গেছে পাকিস্তান।

এর আগে ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের জুটি ৩৬ রান যোগ করে। রিজওয়ান ১৩ রানে সাজঘরে ফিরলেও অর্ধশত তুলে নেন বাবর।

প্রস্তুতি ম্যাচের প্রস্তুতি মোটেই ভালো হয়নি অভিজ্ঞ হাফিজের। শূন্য রানে আউট হয়েছেন তিনি।

তবে ফখর জামান ২৪ বলে ৪৬ ও শোয়েব মালিক ১১ বলে ১৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ দল।

শিমরন হেতমায়ার ২৪ বলে ২৮ রান করেন। এছাড়া অধিনায়ক পোলার্ড ১০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। ক্রিস গেইলের ব্যাট থেকে আসে ২০ রান। পাকিস্তানের পক্ষে শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ দুটি করে উইকেট লাভ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা