বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
খেলা

বিসিবির ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (৬ অক্টোবর) সকাল দশটায় বিসিবিতে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

নির্বাচন সম্পন্ন হবার পর আগামীকাল বৃহস্পতিবার (৭ অক্টোবর) চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বিসিবি নির্বাচনে পরিচালক পদ তেইশটি থাকলেও প্রার্থী হয়েছেন ত্রিশজন।

এর আগে, মঙ্গলবার রাতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সদ্য সাবেক বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

টিটুর আগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন খালিদ হাসান। কিন্তু দুজনের কেউ-ই নাম প্রত্যাহারের জন্য যে সময় দেওয়া হয়েছিলো ওই সময়ের মধ্যে করেননি। তবে নাইমুর রহমান দুর্জয় আর নারায়ণগঞ্জের তানভির আহমেদ টিটুর বিজয় সুনিশ্চিত বলে জানিয়েছে বিসিবির একাধিক সূত্র।

নির্বাচনে এবার ১৭১ জনের কাউন্সিল চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে ১০ জন পরিচালক, ক্যাটাগরি-২ (ডিভিশন ঢাকা লিগ ক্লাব) থেকে ১২ জন পরিচালক এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচন করবেন।

এর আগে ক্যাটাগরি-১ থেকে আট পরিচালক ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা