খেলা

পঁচা শামুকে পা কাটলো ম্যানচেস্টারের

ক্রীড়া ডেস্ক: সবদিক দিয়ে এগিয়ে থেকেও বিজয়ের দেখা পেলো না ম্যানচেস্টার ইউনাইটেড। তবে গোটা ম্যাচে আধিপত্য দেখালেও শুরুতেই গোল খেয়ে বসে রেড ডেভিলরা। আর এই ১ গোলের সুবাদেই জয় পায় ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ লীগ কাপের (ইএফএল) ম্যাচে ১-০ গোলে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলো ম্যানইউ। বলা যায় পঁচা শামুকে পা কাটার মতো ঘটনা।

কিছুদিন আগে ম্যানইউ কোচ ওয়েল গানার সুলশার বলেছিলেন, সব ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলাবেন না। যেটির প্রতিফলন দেখা গেলো বুধবার রাতে। পর্তুগিজ সুপারস্টারকে ছাড়াই খেলতে নামে ম্যানইউ। প্রিমিয়ার লীগের সর্বশেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকেই ২-১ গোলে হারিয়েছিলো ম্যানইউ। বুধবার ঘরের মাঠে গোটা ম্যাচে ছিলো ম্যানইউর আধিপত্য। গোলমুখে ২৭ বারের চেষ্টায় লক্ষ্যে ৬টি শট নেয় স্বাগতিকরা।

তবে বল গোললাইন পেরোতে পারেনি একবারও। অপরদিকে মাত্র ৩৯ শতাংশ বল দখলে রাখা ওয়েস্ট হ্যাম ৯টি শটের তিনটি লক্ষ্যে রাখে।

প্রতিপক্ষের ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। মাঝমাঠ থেকে ছোটছোট পাসে আক্রমণে যায় সফরকারীরা। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে দুজনকে কাটিয়ে রায়ান হ্যানড্রিকস পাস দেন ম্যানুয়েল ল্যানজিনিকে। ফাঁকায় থাকায় সহজেই লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার।

১২তম মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিলো ম্যানইউর। কর্নার থেকে নেয়া শট পাঞ্চ করে প্রতিহত করেন ওয়েস্ট হ্যাম গোলরক্ষক অ্যালফোনসে অ্যারিওলা। তবে তখনও বিপদ মুক্ত হয়নি। ফাঁকায় বল পেয়ে দৌড়ে এসে শট নেন ম্যানইউর হুয়ান মাতা। স্প্যানিশ মিডফিল্ডারের শট লাফিয়ে জাল অক্ষত রাখেন ওয়েস্ট হ্যামের ফরাসি গোলরক্ষক।

১৫তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ম্যানইউ ডিফেন্ডার দিয়েগো ড্যালট। ডি-বক্সে সতীর্থের পাসে ফাঁকা পোস্টের সামনে থেকেও বলে পা ছোঁয়াতে পারেননি এই পর্তুগিজ ডিফেন্ডার।
২৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে লিনগার্ডের নেয়া জোরালো শট ঝাপিয়ে ঠেকান ওয়েস্ট হ্যাম গোলরক্ষক।

৬১তম মিনিটে সতীর্থের লম্বা পাস ডি-বক্সের ভেতরে পায় ম্যাসন গ্রিনউডকে। বল নিয়ন্ত্রণে নিয়ে শট নেন তিনি। তবে দারুণ দক্ষতায় তা ফিরিয়ে দেন ওয়েস্ট হ্যামের শেষ প্রহরী অ্যারিওলা।
৮৬ মিনিটে দারুণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ওয়েস্ট হ্যাম। কাউন্টার অ্যাটাকে গিয়ে গোলরক্ষককে একা পেয়ে লক্ষ্যভেদ করতে পারেননি ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার মার্ক নোবেল।৮৯তম মিনিটে আন্দ্রে ইয়ারমোলেঙ্কোর শট গোলপোস্টে লেগে ফেরত আসে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা