সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো
খেলা

২২ জনের দলে নেই মেসি

ক্রীড়া ডেস্ক: যতটা ঢাকঢোল পিটিয়ে বার্সা থেকে পিএসজিতে আনা হয়েছে লিওনেল মেসিকে। ততটা গুরুত্ব পাচ্ছেন না দলে। এখন পর্যন্ত পাননি একটি গোলের দেখা। আবারও বলা হচ্ছে মেসির বাম পায়ে পেয়েছে চোট। সবমিলে লিগ ওয়ানে ম্যাটজের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মেসিকে ছাড়াই ২২ সদস্যের দল ঘোষণা করেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। দলে আছেন নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে এখনও অভিষেকের অপেক্ষায় রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সার্জিও রামোস। দু’দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (২২ সেপ্টেম্বর) রাত বাংলাদেশ সময় একটায়।

মেসির মতো ২২ সদস্যের দলে নেই সার্জিও রামোস ও মার্কো ভেরাত্তি। ইনজুরিতে থাকায় একা একাই অনুশীলন করছেন রামোস, ভেরাত্তিও ভুগছেন চোটে। মেসি পড়েছেন বাম পায়ের চোটে। মেসি দলে নেই ইনজুরির কারণে। টেবিলের ২০ নম্বরে থাকা ম্যাটজের বিপক্ষে এর আগেরবারের দেখায় ৩-১ গোলের জয় ছিলো প্যারিসিয়ানদের। ম্যাচটাও প্রতিপক্ষের মাঠে। কিছুটা চ্যালেঞ্জ জানাতে চাইবে ম্যাটজ।

অলিম্পিক লিঁওর বিপক্ষে ম্যাচে বাম হাঁটুতে চোট পেয়েছিলেন মেসি। যে কারণে তাকে এমআরআই টেস্ট করাতে হয়েছে। পরীক্ষার পর দেখা গেছে তার বাম পায়ের হাড়ে চোট লেগেছে। তা ছাড়া মেসির এখন বিশ্রামেরও প্রয়োজন রয়েছে বলে মনে করছেন দলের কোচ। কেননা পিএসজির পরের দুটি ম্যাচের একটি চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। তাই মেসিকে ম্যাটজের বিপক্ষে না খেলানোকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন পচেত্তিনো। আগের ম্যাচে ৭৬তম মিনিটে মেসিকে উঠিয়ে নিয়েছিলেন কোচ। যে কারণে আর্জেন্টাইন তারকার মুখাবয়বে প্রকাশ পায় অতৃপ্তির ছায়া।

লিঁওর বিপক্ষে মেসিকে উঠিয়ে নেওয়ায় তার অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল তিনি আরও খেলতে চান। এখনও যে পিএসজির জার্সিতে গোল পাননি বার্সেলোনা সাবেক ফুটবলার। অবশ্য ৩৬তম মিনিটে সেই উপলক্ষ পেয়েও গেছিলেন মেসি, অল্পের জন্য তার ফ্রি কিক বারপোস্ট থেকে ফিরে না আসলেই হতো।

মাঠ থেকে উঠানোর সময় মেসি যেমন কোচের ব্যবহারে বিস্ময় প্রকাশ করেছেন তেমনি বেঞ্চে বসে থেকেও যারপরনাই ক্ষোভ লক্ষ্য করা গেছে আর্জেন্টাইন তারকার আচরণে। যা নিয়ে এখন কয়েকভাবে বিভক্ত ফুটবপ্রেমীরা। মেসির সমর্থকরা মনে করছেন তাকে উঠিয়ে নেওয়া ঠিক হয়নি, আবার কেউ কেউ মত দিচ্ছেন কোচ যেভাবে খুশি সেভাবেই খেলাবেন দলকে- এতে সমালোচনার কিছু নেই। উল্লেখ্য, ছয় ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে পিএসজি এখন পয়েন্ট টেবিলের শীর্ষে।

পিএসজি দল: কেইলর নাভাস, আশরাফ হাকিমি, প্রেসনেল কিম্পেম্বে, মার্কুইনহোস, কিলিয়ান এমবাপ্পে, লেয়ান্দ্রো প্যারাদেস, মাওরো ইকার্দি, নেইমার জুনিয়র, অ্যাঞ্জেল ডি মারিয়া, হুলিয়ান ড্রাক্সলার, রাফিনহা, ডানিলো পেরেইরা, সার্জিও রিকো, জর্জিনিও উইনাল্ডাম, অ্যান্ডার হেরেরা, আবদৌ দিয়ালো, থিলো কেহরারা, নুনো মেন্দেস, ইদ্রিসা গুয়ে, এরিক জুনিয়র, নাথান বিতুমাজালা ও জিয়ানলুইজি দোন্নারুমা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা