-নাসির হোসেন ও স্ত্রী তামিমা তাম্মি
খেলা

জাতীয় দলে ফিরতে মরিয়া নাসির

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে বাংলাদেশের একসময়কার নিয়মিত মুখ নাসির হোসেন। প্রায় সাড়ে তিন বছর আগে খেলেছেন বাংলাদেশের হয়ে। এরপর থেকে প্রতি মৌসুমেই শোনা যায়, জাতীয় দলে ফেরার চেষ্টার কথা। কিন্তু জাতীয় দলে আর ফেরা হয় না তার।

এবার নতুন করে স্ত্রী তামিমা তাম্মির ইচ্ছাপূরণের জন্য জাতীয় দলে ফেরার চেষ্টায় নেমেছেন একসময়কার মি. ফিনিশারখ্যাত নাসির। গত ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নাসির। বিয়ের পর তার স্ত্রী জানিয়েছিলেন, তার ইচ্ছা হলো নাসির আবার জাতীয় দলে ফিরুক।

করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর হারিয়ে গেছে দেশের ঘরোয়া ক্রিকেট থেকে। নিয়মিত সূচিতে হয়নি কিছুই। তবে আগামী মাসে হতে চলেছে দীর্ঘ পরিসরের ক্রিকেট জাতীয় লিগ। স্ত্রীর ইচ্ছাপূরণে ঘরোয়া ক্রিকেটের এসব টুর্নামেন্টে ভালো করার মাধ্যমেই জাতীয় দলে ফেরার চেষ্টা করছেন নাসির।

বুধবার মিরপুরের একাডেমি ভবনের সামনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে, প্রসঙ্গক্রমে প্রশ্ন আসে নাসিরের স্ত্রীর সেই ইচ্ছার ব্যাপারে। উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই চেষ্টা করবো। যতদিন ক্রিকেট খেলবো আমি চেষ্টা করবো জাতীয় দলে ফিরতে। এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যাতে জাতীয় দলে কামব্যাক করতে পারি।’

প্রায় সাড়ে তিন বছর ধরে জাতীয় দলে না থাকলেও, নাসিরের ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীর সংখ্যা নেহায়েত কম নয়। তাদের ভালোবাসার প্রতিদান দেয়ার জন্য হলেও জাতীয় দলে ফিরতে চান নাসির। ভক্তদের ধন্যবাদ জানিয়ে আরও দোয়ার আর্জি জানিয়েছেন এ অলরাউন্ডার।

তিনি বলেছেন, ‘তাদের (ভক্তদের) ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ফেরার মাধ্যমে দিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে, তারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছে। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আমি আবার জাতীয় দলে কামব্যাক করবো।’

ফেরার জন্য কী কী করছেন জানতে চাওয়া হলে নাসির বলেন, ‘ফেরার জন্য আসলে ট্রেনিংয়ের বিকল্প নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের ওপর বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা (অনুশীলনের জন্য) উইকেট ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাবো। তো অবশ্যই ব্যাটিং-বোলিং দুইটাই হবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা